1 Answers
ব্যবহারিক বিশেষত্ব ও বিষয়বস্তু, স্কেল এবং ভৌগলিক উপাদানের উপর ভিত্তি করে মানচিত্রের শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। নিচে মানচিত্রের শ্রেণীবিভাগ উল্লেখ করা হলো। ১. ব্যবহারিক বিশেষত্ব ও বিষয়বস্তু অনুসারে মানচিত্র ৫ প্রকার। ক. মৌজা মানচিত্র খ. ভূ-সংস্থানিক মানচিত্র গ. আন্তর্জাতিক মানচিত্র ঘ. দেওয়াল মানচিত্র এবং ঙ. ভূ-চিত্রবলী। ২. স্কেলের উপর ভিত্তি করে মানচিত্র ২ প্রকার। ক. ক্ষুদ্র স্কেলের মানচিত্র ও খ. বৃহৎ স্কেলের মানচিত্র। ৩. ভৌগলিক উপাদানের উপর ভিত্তি করে মানচিত্র ২ প্রকার। ক. প্রাকৃতিক মানচিত্র ও খ. সাংস্কৃতিক মানচিত্র। ধন্যবাদ তথ্যসূত্রঃ ভূগোল ১ম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে প্রকাশিত পাঠ্য বই, একাদশ শ্রেণী।
3051 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy