1 Answers
আল্লাহর ৯৯টি নাম অর্থসহ তুলে ধরা হলো। ১. ﺍﻟﻠﻪ (আল্লাহ)। অর্থ : আল্লাহ, প্রভু। ২. ﺍﻟﺮَّﺣْﻤَﻦُ (আর-রহমান)। অর্থ : সবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময়। ৩. ﺍﻟﺮَّﺣِﻴﻢُ (আর-রহিম)। অর্থ : সবচাইতে ক্ষমাশীল। ৪. ﺍﻟْﻤَﻠِﻚُ (আল-মালিক)। অর্থ : অধিপতি। ৫. ﺍﻟْﻘُﺪُّﻭﺱُ (আল-ক্বুদ্দুস)। অর্থ : পূতপবিত্র, নিখুঁত। ৬. ﺍﻟﺴَّﻠَﺎﻡُ (আস-সালাম)। অর্থ : শান্তি এবং নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা। ৭. ﺍﻟْﻤُﺆْﻣِﻦُ (আল-মুমিন)। অর্থ : জামিনদার, সত্য ঘোষণাকারী। ৮. ﺍﻟْﻤُﻬَﻴْﻤِﻦُ (আল-মুহাইমিন)। অর্থ : অভিভাবক, প্রতিপালক। ৯. ﺍﻟْﻌَﺰِﻳﺰُ (আল-আযিয)। অর্থ : সর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত। ১০. ﺍﻟْﺠَﺒَّﺎﺭُ (আল-জাব্বার)। অর্থ : দুর্নিবার, সমু”চ, মহিমান্বিত। ১১. ﺍﻟْﺨَﺎﻟِﻖُ (আল-খলিক)। অর্থ : সৃষ্টিকর্তা। ১২. ﺍﻟْﺒَﺎﺭِﺉُ (আল-বারি)। অর্থ : বিবর্ধনকারী, নির্মাণকর্তা, পরিকল্পনাকারী। ১৩. ﺍﻟْﻤُﺼَﻮِّﺭُ (আল-মুসাউয়ির)। অর্থ : আকৃতিদানকারী। ১৪. ﺍﻟْﻐَﻔَّﺎﺭُ (আল-গাফফার)। অর্থ: পুনঃমার্জনাকারী। ১৫. ﺍﻟْﻘَﻬَّﺎﺭُ (আল-কাহ্হার)। অর্থ : দমনকারী। ১৬. ﺍﻟْﻮَﻫَّﺎﺏُ (আল-ওয়াহ্হাব)। অর্থ : ¯’াপনকারী। ১৭. ﺍﻟﺮَّﺯَّﺍﻕُ (আর-রজ্জাক।। অর্থ : রিজিকদাতা। ১৮. ﺍﻟْﻔَﺘَّﺎﺡُ (আল-ফাত্তাহ)। অর্থ : প্রারম্ভকারী, বিজয়দানকারী। ১৯. ﺍﻟْﻌَﻠِﻴﻢُ (আল-আলীম)। অর্থ : সর্বজ্ঞানী, সর্বদর্শী। ২০. ﺍﻟْﻘَﺎﺑِﺾُ (আল-কাবিদ)। অর্থ : নিয়ন্ত্রণকারী, সরলপথ প্রদর্শনকারী। ২১. ﺍﻟْﺒَﺎﺳِﻂُ (আল-বাসিত)। অর্থ : প্রসারণকারী। ২২. ﺍﻟْﺨَﺎﻓِﺾُ (আল-খাফিদ)। অর্থ : (অবিশ্বাসীদের) অপমানকারী। ২৩. ﺍﻟﺮَّﺍﻓِﻊُ (আর-রাফি)। অর্থ : উন্নীতকারী। ২৪. ﺍﻟْﻤُﻌِﺰُّ (আল-মুয়িজ্জিব)। অর্থ : সম্মানপ্রদানকারী। ২৫. ﺍﻟْﻤُﺬِﻝُّ (আল-মুঝিল্ল)। অর্থ : সম্মানহরণকারী। ২৬. ﺍﻟﺴَّﻤِﻴﻊُ (আস-সামীয়ু)। অর্থ : সর্বশ্রোতা। ২৭. ﺍﻟْﺒَﺼِﻴﺮُ (আল-বাসির)। অর্থ : সর্বদ্রষ্টা। ২৮. ﺍﻟْﺤَﻜَﻢُ (আল-হাকাম)। অর্থ : বিচারপতি। ২৯. ﺍﻟْﻌَﺪْﻝُ (আল-আদল)। অর্থ : নিখুঁত। ৩০. ﺍﻟﻠَّﻄِﻴﻒُ (আল-লাতিফ)। অর্থ : অমায়িক। ৩১. ﺍﻟْﺨَﺒِﻴﺮُ (আল-খবির)। অর্থ : সম্যক অবগত। ৩২. ﺍﻟْﺤَﻠِﻴﻢُ (আল-হালিম)। অর্থ : ধৈর্যবান, প্রশ্রয়দাতা। ৩৩. ﺍﻟْﻌَﻈِﻴﻢُ (আল-আযিম)। অর্থ : সুমহান। ৩৪. ﺍﻟْﻐَﻔُﻮﺭُ (আল-গফুর)। অর্থ : মার্জনাকারী। ৩৫. ﺍﻟﺸَّﻜُﻮﺭُ (আশ-শাকুর)। অর্থ : সুবিবেচক। ৩৬. ﺍﻟْﻌَﻠِﻲُّ (আল-আলিই)। অর্থ : মহীয়ান। ৩৭. ﺍﻟْﻜَﺒِﻴﺮُ (আল-কাবীর)। অর্থ : সুমহান। ৩৮. ﺍﻟْﺤَﻔِﻴﻆُ (আল-হাফিজ)। অর্থ : সংরক্ষণকারী। ৩৯. ﺍﻟْﻤُﻘِﻴﺖُ (আল-মুকিত)। অর্থ : লালনপালনকারী। ৪০. ﺍﻟْﺤَﺴِﻴﺐُ (আল-হাসিব)। অর্থ : মীমাংসাকারী। ৪১. ﺍﻟْﺠَﻠِﻴﻞُ (আল-জালিল)। অর্থ : গৌরবান্বিত। ৪২. ﺍﻟْﻜَﺮِﻳﻢُ (আল-কারিম)। অর্থ : উদার, অকৃপণ। ৪৩. ﺍﻟﺮَّﻗِﻴﺐُ (আর-রকিব)। অর্থ : সদা জাগ্রত, অতন্দ্র পর্যবেক্ষণকারী। ৪৪. ﺍﻟْﻤُﺠِﻴﺐُ (আল-মুজীব)। অর্থ : সাড়া দানকারী, উত্তরদাতা। ৪৫. ﺍﻟْﻮَﺍﺳِﻊُ (আল-ওয়াসি)। অর্থ : অসীম, সর্বত্র বিরাজমান। ৪৬. ﺍﻟْﺤَﻜِﻴﻢُ (আল-হাকিম)। অর্থ : সুবিজ্ঞ, সুদক্ষ। ৪৭. ﺍﻟْﻮَﺩُﻭﺩُ (আল-ওয়াদুদ)। অর্থ : স্নেহশীল। ৪৮. ﺍﻟْﻤَﺠِﻴﺪُ (আল-মাজিদ)। অর্থ : মহিমান্বিত। ৪৯. ﺍﻟْﺒَﺎﻋِﺚُ (আল-বাঈস)। অর্থ : পুনরুত্থানকারী। ৫০. ﺍﻟﺸَّﻬِﻴﺪُ (আশ-শাহীদ)। অর্থ : সাক্ষ্যদানকারী। ৫১. ﺍﻟْﺤَﻖُّ (আল-হক)। অর্থ : প্রকৃত সত্য। ৫২. ﺍﻟْﻮَﻛِﻴﻞُ (আল-ওয়াকিল)। অর্থ : সহায় প্রদানকারী, আ¯’াভাজন, উকিল। ৫৩. ﺍﻟْﻘَﻮِﻱُّ (আল-কুওয়াত)। অর্থ : ক্ষমতাশালী। ৫৪. ﺍﻟْﻤَﺘِﻴﻦُ (আল মাতীন সুদৃঢ়, সু¯ি’র। ৫৫. ﺍﻟْﻮَﻟِﻲُّ (আল-ওয়ালিই)। অর্থ : বন্ধু, সাহায্যকারী, শুভাকাক্সক্ষী। ৫৬. ﺍﻟْﺤَﻤِﻴﺪُ (আল-হামিদ)। অর্থ : সকল প্রশংসার দাবীদার, প্রশংসনীয়। ৫৭. ﺍﻟْﻤُﺤْﺼِﻲ (আল-মুহসি)। অর্থ : বর্ণনাকারী, গণনাকারী। ৫৮. ﺍﻟْﻤُﺒْﺪِﺉُ (আল-মুব্দি)। অর্থ : অগ্রণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা। ৫৯. ﺍﻟْﻤُﻌِﻴﺪُ (আল-মুঈদ)। অর্থ : পুন:প্রতিষ্ঠাকারী, পুনরূদ্ধারকারি। ৬০. ﺍﻟْﻤُﺤْﻴِﻲ (আল-মুহিই)। অর্থ : জীবনদানকারী। ৬১. ﺍﻟْﻤُﻤِﻴﺖُ (আল-মুমীত)। অর্থ : ধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী। ৬২. ﺍﻟْﺤَﻲُّ (আল-হাইই)। অর্থ : চিরঞ্জীব, যার কোনো শেষ নাই। ৬৩. ﺍﻟْﻘَﻴُّﻮﻡُ (আল-কাইয়ুম)। অর্থ : অভিভাবক, জীবিকানির্বাহ প্রদানকারী। ৬৪. ﺍﻟْﻮَﺍﺟِﺪُ (আল-ওয়াজিদ)। অর্থ : পর্যবেক্ষক, চির¯’ায়ী। ৬৫. ﺍﻟْﻤَﺎﺟِﺪُ (আল-মাজিদ)। অর্থ : সুপ্রসিদ্ধ। ৬৬. ﺍﻟْﻮَﺍﺣِﺪُ (আল-ওয়াহিদ) ।অর্থ : এক, অনন্য, অদ্বিতীয়। ৬৭. ﺍﻟﺼَّﻤَﺪُ (আস-সমাদ)। অর্থ : চিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ। ৬৮. ﺍﻟْﻘَﺎﺩِﺭُ (আল-কাদির)। অর্থ : সর্বশক্তিমান। ৬৯. ﺍﻟْﻤُﻘْﺘَﺪِﺭُ (আল-মুকতাদির)। অর্থ : প্রভাবশালী, সিদ্ধান্তগ্রহণকারী। ৭০. ﺍﻟْﻤُﻘَﺪِّﻡُ (আল-মুকাদ্দিম)। অর্থ : অগ্রগতিতে সহায়তা প্রদানকারী। ৭১. ﺍﻟْﻤُﺆَﺧِّﺮُ (আল-মুআক্ষির)। অর্থ : বিলম্বকারী। ৭২. ﺍﻟْﺄَﻭَّﻝُ (আল-আউয়াল)। অর্থ : সর্বপ্রথম, যার কোনো শুরু নাই। ৭৩ ﺍﻟْﺂﺧِﺮُ (আল-আখির)। অর্থ : সর্বশেষ, যার কোনো শেষ নাই। ৭৪. ﺍﻟﻈَّﺎﻫِﺮُ (আজ-জাহির)। অর্থ : সুস্পষ্ট, সুপ্রতীয়মান। ৭৫. ﺍﻟْﺒَﺎﻃِﻦُ (আল-বাতিন)। অর্থ : লুকায়িত, অস্পষ্ট, অন্তর¯’ (যা কিছু দেখা যায় না)। ৭৬. ﺍﻟْﻮَﺍﻟِﻲَ (আল-ওয়ালি)। অর্থ : সুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু। ৭৭. ﺍﻟْﻤُﺘَﻌَﺎﻟِﻲ (আল-মুতাআলী)। অর্থ : সর্বো”চ মহিমান্বিত, সুউ”চ। ৭৮. ﺍﻟْﺒَﺮُّ (আল-র্বার)। অর্থ : কল্যাণকারী। ৭৯. ﺍﻟﺘَّﻮَّﺍﺏُ (আত-তাওয়াব)। অর্থ : বিনম্র, সর্বদা আবর্তিতমান। ৮০. ﺍﻟْﻤُﻨْﺘَﻘِﻢُ (আল-মুন্তাকিম)। অর্থ : প্রতিফল প্রদানকারী। ৮১. ﺍﻟْﻌَﻔُﻮُّ (আল-আফুউ)। অর্থ : শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী। ৮২. ﺍﻟﺮَّﺀُﻭﻑُ (আর-রওফ)। অর্থ : সদয়, সমবেদনা প্রকাশকারী। ৮৩. ﻣَﺎﻟِﻚُ ﺍﻟْﻤُﻠْﻚِ (মালিকুল মুলক)। অর্থ : সার্বভৌম ক্ষমতার অধিকারী। ৮৪. ﺫُﻭ ﺍﻟْﺠَﻠَﺎﻝِ ﻭَﺍﻟْﺈِﻛْﺮَﺍﻡِ (জুল-জালালি ওয়াল ইকরাম)। অর্থ : মর্যাদা ও ঔদার্যের প্রভু। ৮৫. ﺍﻟْﻤُﻘْﺴِﻂُ (আল-মুকসিত)। ন্যায়পরায়ণ, প্রতিদানকারী। ৮৬. ﺍﻟْﺠَﺎﻣِﻊُ (আল-জামি)। অর্থ : একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী। ৮৭. ﺍﻟْﻐَﻨِﻲُّ (আল-গানিই)। অর্থ : ঐশ্বর্যবান, স্বতন্ত্র। ৮৮. ﺍﻟْﻤُﻐْﻨِﻲ (আল-মুগনি)। অর্থ : সমৃদ্ধকারী, উদ্ধারকারী। ৮৯. ﺍﻟْﻤَﺎﻧِﻊُ (আল-মানি)। অর্থ : প্রতিরোধকারী, রক্ষাকর্তা। ৯০. ﺍﻟﻀَّﺎﺭُّ (আদ-র্দারু)। অর্থ : যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী। ৯১. ﺍﻟﻨَّﺎﻓِﻊُ (আন-নাফি)। অর্থ : অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী। ৯২. ﺍﻟﻨُّﻮﺭُ (আন-নূর)। অর্থ : আলোক। ৯৩. ﺍﻟْﻬَﺎﺩِﻱ (আল-হাদী)। অর্থ : পথপ্রদর্শক। ৯৪. ﺍﻟْﺒَﺪِﻳﻊُ (আল-বাদী)। অর্থ : অতুলনীয়, অনিধগম্য। ৯৫. ﺍﻟْﺒَﺎﻗِﻲ (আল-বাকী)। অর্থ : অপরিবর্তনীয়, অনন্ত, অসীম, অক্ষয়। ৯৬. ﺍﻟْﻮَﺍﺭِﺙُ (আল-ওয়ারিস)। অর্থ : সবকিছুর উত্তরাধিকারী। ৯৭. ﺍﻟﺮَّﺷِﻴﺪُ (আর-রশিদ)। অর্থ : সঠিক পথের নির্দেশক। ৯৮. ﺍﻟﺼَّﺒُﻮﺭُ (আস-সবুর)। অর্থ : ধৈর্যশীল। ৯৯. ﺍﻟْﻤُﺘَﻜَﺒِّﺮُ (আল-মুতাকাব্বির)। অর্থ : সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত।