2 Answers

কাগজ শব্দটি "Paper" শব্দের পারিভাষিক প্রতিশব্দ। 'কাগজ' একটি ফারসি শব্দ, চিনা শব্দ নয়। প্রাচীন মিশরের "প্যাপিরাস" নামক লেখার বস্তুর গ্রিক নাম থেকে "Paper" শব্দটি এসেছে। প্যাপিরাস গাছের বাকল থেকে এই প্যাপিরাস তৈরি হত। প্রাচীন গ্রিকে সাইপ্রাস পেপিরাস (ইংরেজি ভাষা:Cyperus papyrus) নামক উদ্ভিদ থেকে প্যাপিরাস শব্দ টি এসেছে। প্যাপিরাস মোটা কাগজসদৃশ্য বস্তু যা প্যাপিরাস উদ্ভিদের কাণ্ডের মধ্যবর্তী নরম শাঁস দ্বারা প্রস্তুত হতো যা মধ্য প্রাচ্য ও ইউরোপে কাগজের প্রচলন হবার আগেই প্রাচীন মিশরে ও ভূমধ্যসাগরীয় এলাকায় প্যাপিরাস লেখার কাজে ব্যবহার হতো।

যদিও কাগজ এর ইংরেজি শব্দ "paper" প্যাপিরাস শব্দ থেকে এসেছে কিন্তু এদের উৎপাদন পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন এবং বর্তমান কাগজে উন্নয়ন ও প্যাপিরাসের উন্নয়ন থেকে পৃথক। প্যাপিরাস হচ্ছে স্বাভাবিক উদ্ভিদকে স্তরে স্তরে বিন্যস্ত করা অন্যদিকে কাগজ উৎপাদন হয় তন্তু বা আঁশ থেকে যা উদ্ভিদের অংশ কে বিভিন্ন প্রক্রিয়ায় পরিবর্তন করা হয়।



তথ্যসুত্রঃ উইকিপিডিয়া

3751 views Answered

প্যাপিরাস শব্দ থেকে পেপার শব্দটি উৎপত্ত‌ি হয়‌েছে।  

3751 views Answered

Next steps