দেশে নারী প্রধানমন্ত্রী হলে তাকে দেখা বিষয়ে ইসলাম কি বলে..?
1 Answers
ইসলামী শরীয়তে বেগানা নারীকে দেখা হারাম। চাই তিনি প্রধানমন্ত্রী হোন বা সাধারণ নারী। এ ক্ষেত্রে ইসলামী বিধান সবার জন্য সমান। কারণ পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে- হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম! মুমিন পুরুষদের বলুন, তারা যেন দৃষ্টি নত রাখে এবং যৌনাঙ্গের সংরণ করে। এতে তাদের জন্য খুব বেশী পবিত্রতা রয়েছে। নিশ্চয় তারা যা করেন আল্লাহ্ তা খবর রাখেন এবং আপনি মুমিন নারীদের বলুন, তারা যেন নিজ দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের সংরণ করে…। [সূরা নূর: ৩০-৩১] হাদীস শরীফে এসেছে সহীহ মুসলিম শরীফে হযরত জারীর ইবনে আবদুল্লাহ্ বাযালী রহমাতুল্লাহি আলায়হি থেকে বর্ণিত রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইচ্ছা ছাড়াই হঠাৎ কোন বেগানা নারীর উপর দৃষ্টি পতিত হলে সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে নাও। তাই বেগানা নারী-পুরুষ পরস্পর পরস্পরের প্রতি খারাপ কুউদ্দেশ্যে দেখা হারাম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy