1 Answers
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য কমপক্ষে ৪ বছরে আপনাকে ১২০ ক্রেডিট সম্পন্ন করতে হবে। প্রতিটি কোর্সের জন্য আপনাকে ২১০০ টাকা করে প্রদান করতে হবে। ৬ মাসের একটি সেমিস্টার এবং প্রতি সেমিস্টারে ৫ টি করে কোর্স যেখানে প্রতিটি কোর্স ৩ ক্রেডিট করে মোট ৫ টি কোর্স x ৮ সেমিস্টার x ৩ ক্রেডিট = ১২০ ক্রেডিট। অর্থাৎ সর্বমোট ৮ সেমিস্টারে ৪০ টি কোর্স সম্পন্ন করতে হবে। প্রতি কোর্সের পরীক্ষা ফি ৩০০ টাকা এবং প্রতি সেমিস্টারে ভর্তি ফি ১০০০ টাকা করে প্রদান করতে হবে। আরও কিছু তথ্যঃ
১. মোট শিক্ষা বর্ষ ৪ টি তবে সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত সময় নিয়ে শেষ করা যাবে। কমপক্ষে ২ টি কোর্সের জন্য এনরোলমেন্ট করতে হবে।
২. সপ্তাহে ১ দিন ক্লাসের সুবিধা পাওয়া যাবে প্রতিটি কোর্সের জন্য ১ ঘন্টা করে মোট সর্বোচ্চ ২৪ টি ক্লাসের সুযোগ পাবেন, তবে আপনি চাইলে ক্লাসে উপস্থিত থাকতেও পারেন কিংবা নাও পারেন।
৩. বছরে একবার ভর্তির জন্য বিজ্ঞাপন দেয়া হয় এবং সে অনুযায়ী ভর্তি নেয়া হয়।
৪. অনলাইনে আবেদন করতে হয় এবং আবেদন ফি ৪০০ টাকা। আপনার সুবিদার্থে একটি ভর্তির বিজ্ঞাপনের লিংক দেয়া হলো।
ধন্যবাদ