নবম শ্রেনিতে ভর্তির নীতিমালা?
২০১৪ সালে জে এস সি পাস করেছিলাম। তারপর আর পড়া লেখা হয়নি। এখন যদি জেনারেল এ নবম শ্রেনিতে ভর্তি হতে চাই, তাহলে কি ভর্তি হওয়া যাবে? দয়াকরে জানাবেন খুবই উপক্রিত হবো।
2962 views
1 Answers
জেএসসি পাস করার পর তিন বছরের মধ্যে জেনারেলে নবম শ্রেণিতে ভর্তি হওয়া যায়। জেএসসি পাস করার পর তিন বছর অতিবাহিত হলে জেনারেলে নবম শ্রেণিতে ভর্তি পারবেন না। যেমন: যারা ২০১৭,২০১৮ এবং ২০১৯ সালে জেএসসি পাস করেছে তারা ২০২০ সালে জেনারেলে নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে। কিন্তু যারা ২০১৬ সাল বা তার আগে জেএসসি পাস করেছে তারা ২০২০ সালে জেনারেলে নবম শ্রেণিতে ভর্তি পারবে না। যেহেতু ২০১৪ জেএসসি পাস করেছেন সেহেতু এখন জেনারেলে নবম শ্রেণিতে ভর্তি হতে পারবেন না।
আপনি যেখানে ভর্তি হতে পারবেন:
(১) আপনুি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হতে পারবেন।
(২) ২০১৪ সালে জেএসসি পাস করে ২০২০ সালে সরকারি ভোকেশনালে নবম শ্রেণির ১ম শিফটে ভর্তি হতে পারবেন।
(৩) এছাড়া সরকারি ভোকেশনালের নবম শ্রেণির ২য় শিফট এবং বেসরকারি ভোকেশনালে পাসের সাল শিথিলযোগ্য।
2962 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy