1 Answers
"বিসমিল্লাহির রহমানির রহীম"
.................. উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এইসএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় সকল শিক্ষকমন্ডলী, আগত অভিভাবকবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট সকল ছাত্রছাত্রীদের কে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ এবং অন্য জাতিদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিদায় জিনিসটা খুব কষ্টের। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আজ তোমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কখনও সম্ভব হবে না। তোমরা এই বিদ্যালয়ে দীর্ঘ ...... বছর পড়েছ এবং ইচ্ছে না থাকা সত্ত্বেও তোমাদেরকে বিদ্যালয় থেকে বিদায় দিতে হচ্ছে। মনে রাখবে এই বিদায় বিদায় নয়, এক স্তর হতে অন্য স্তরে যাওয়া মাত্র। আশা করি তোমাদের এই বিদায় শুভ হোক। তোমরা নিয়ম-শৃঙ্খলা মেনে সুষ্ঠ ভাবে পরীক্ষায় অংশ নিবে, শিক্ষকদের কথা মেনে চলবে এবং শিক্ষা অর্জন করে পিতা-মাতার স্বপ্ন পূরণ করবে। তোমরাই দেশ ও জাতীর আগামী ভবিষ্যৎ। দোয়া করি যাতে তোমরা ভালো ফলাফল করতে পাড়। তোমরা যেন এই বিদ্যালয়ের সুনাম বয়ে আনতে পাড়। পিতামাতা ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করতে পাড়।
বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। উপস্থিত সকলের দীর্ঘায়ু কামনা ও সকল ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। - আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy