আমি ২০১৬ সালে SSC এবং ২০১৮ সালে HSC পাস করি । আমি কি আগামী বছর ডিগ্রী ভর্তি হতে পারব?
ডিগ্রি পড়ে কি বি সি এস/শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় ?
2765 views
1 Answers
এখন ২০২০ সাল চলছে। আগামী বছর মানে ২০২১ সাল। আপনি আগামী বছর অর্থাৎ ২০২১ সালে ডিগ্রী ভর্তি হতে চান।
- ২০১৬ সালে SSC এবং ২০১৮ সালে HSC পাস করে ২০২০ সালে অর্থাৎ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডিগ্রী ভর্তি হতে পারবেন। ২০২০ সালের নভেম্বর মাসে ডিগ্রী ভর্তি আবেদন শুরু হবে। তখন ডিগ্রীতে আবেদন করে ভর্তি হতে পারবেন।
- ২০১৬ সালে SSC এবং ২০১৮ সালে HSC পাস করে আগামী বছর (২০২১) অর্থাৎ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিগ্রী ভর্তি হতে পারবেন না।
- ডিগ্রী পাস করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায়।
- ডিগ্রী পাস করে বিসিএস পরীক্ষা দেওয়া যায় না। তবে ডিগ্রী পাস করার পর মাস্টার্স পাস করলে বিসিএস পরীক্ষা দিতে পারবেন।
2765 views
Answered