1 Answers

ভর এবং ওজনের মধ্যে পার্থক্যঃ  ভর এবং ওজন এর পার্থক্য নীচে দেওয়া হলো- 

১। কোনো বস্তুতে মোট জড়তার পরিমাপকে ঐ বস্তুর ভর বলে। অন্যদিকে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাই ঐ বস্তুর ওজন। 

২। ভর একটি মৌলিক রাশি। এর মাত্রা সমীকরণ [M]. অন্যদিকে ওজন একটি লব্ধ রাশি। এর মাত্রা সমীকরণ [MLT-২]

 ৩। ভর একটি স্কেলার রাশি। অন্যদিকে ওজন যেহেতু এক প্রকার বল সেহেতু ওজন একটি ভেক্টর রাশি। এর দিক পৃথিবীর কেন্দ্রের দিকে। 

৪। যে অণু-পরমাণু দিয়ে বস্তুটি গঠিত তার সংখ্যা ও সংযুক্তির উপর ঐ বস্তুর ভর নির্ভর করে। অন্যদিকে কোনো বস্তুর ওজন যে স্থানে বস্তুটি আছে সেখানে অভিকর্ষজ ত্বরণ g এর মানের ওপর নির্ভর করে। 

৫। বস্তুর ভর স্থানভেদে ভিন্ন হয় না। অন্যদিকে বস্তুর ওজন স্থানভেদে ভিন্ন হতে পারে৷ 

৬। ভরের আন্তর্জাতিক একক কিলোগ্রাম। অন্যদিকে ওজনের আন্তর্জাতিক একক নিউটন। 

৭। সাধারণ নিক্তি দিয়েই ভর মাপা যায়। অন্যদিকে স্প্রিং নিক্তি, তুলাযন্ত্র ইত্যাদি দিয়ে ওজন মাপা হয়।

1692 views Answered

Related Questions

Next steps