স্বর্ণের যাকাত সম্পর্কে বিস্তারিত দিন?
1 Answers
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ‘সোনা-রুপার মালিক যদি এ সবের হক আদায় না করে, তবে তা দিয়ে কিয়ামতের দিন আগুনের পাত তৈরি করা হবে, অতঃপর তা আগুনে গরম করা হবে এবং তা দিয়ে তার পার্শ্বদেশে, কপালে ও পিঠে ছেঁকা দেয়া হবে। পাত ঠান্ডা হয়ে গেলে আবারও তা গরম করে আনা হবে। আর এটা হবে এমন এক দিনে, যা হবে পঞ্চাশ হাজার বছরের পরিমাণ দীর্ঘ। বান্দাদের মাঝে শেষ ফয়সালা হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলমান থাকবে। ফয়সালা শেষ হলে তাদের একদলকে জান্নাতের ও অপর দলকে জাহান্নামের পথ দেখিয়ে দেয়া হবে।’ -সহীহ মুসলিম
সোনা-রুপার ওপর যাকাত ফরজ হওয়ার শর্তাবলী
১ -এক বছর অতিক্রান্ত হওয়া
২ - পূর্ণ মালিকানা
৩ - নিসাব পূর্তি
উপরোক্ত শর্তগুলো পাওয়া গেলে আপনার উপরোক্ত তিন প্রকার স্বর্ণের উপরই যাকাত ওয়াজিব হবে। তবে যাকাত আদায় করবেন কীভাবে সে ব্যাপারে নিচে আলোকপাত করা হলো-
আপনি উক্ত স্বর্ণের বাজার মূল্য হিসাব করে পুরো স্বর্ণের সমষ্টি মূল্যের ২.৫% অর্থ যাকাত হিসেবে প্রদান করবেন। তবে স্বর্ণে দিতে চাইলে উক্ত মূ্ল্য সমপরিমাণ স্বর্ণ দিতে হবে।
আশা করি বুঝেছেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy