1 Answers
গুলিস্থান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এ অবস্থিত। যখন কোন এলাকা সিটি কর্পোরেশনের আওতায় আসে তখন সেই এলাকা পূর্বতন যে উপজেলায় ছিল সে উপজেলা থেকে রহিত হয়ে যায়। এ বিষয়টি সম্পর্কে প্রথম অবগত হই যখন ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা পরিষদের নির্বাচন হয় এবং সে নির্বাচনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডকে নির্বাচনের আওতার বাহিরে রাখা হয় তখনই। এর পূর্বে আমিও মনে করতাম ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা জেলার ঢাকা সদর উপজেলার অন্তর্গত। কিন্তু সেটি ছিল আমার ভুল ধারনা। যাই হোক, ঢাকা জেলায় উপজেলা মোট ৫ টি যথা, ১. ধামরাই ২. দোহার ৩. সাভার ৪. কেরানীগঞ্জ ও ৫. নবাবগঞ্জ। আর ঢাকা সিটি কর্পোরেশনে মোট থানার সংখ্যা ৫০ টি যথা, ১. খিলক্ষেত ২. কাফরুল ৩. ধানমন্ডি ৪. মোহাম্মদপুর ৫. সূত্রাপুর ৬. যাত্রাবাড়ী ৭. বিমানবন্দর ৮. গুলশান ৯. উত্তরা পশ্চিম ১০. মুগদা ১১. রুপনগর ১২. ভাষানটেক ১৩. ভাটারা ১৪. বনানী ১৫. ওয়ারী ১৬. শাহজাহানপুর ১৭. শের-ই বাংলা নগর ১৮. তেজগাঁও ১৯. মিরপুর ২০. দারুস সালাম ২১. উত্তর খান ২২. দক্ষিণ খান ২৩. তুরাগ ২৪. উত্তরা পূর্ব ২৫. ক্যান্টনমেন্ট ২৬. বাড্ডা ২৭. পল্লবি ২৮. শাহ আলী ২৯. তেজগাঁও শিল্পাঞ্চল ৩০. রামপুরা ৩১. সবুজবাগ ৩২. কদমতলী ৩৩. চকবাজার ৩৪. কামরাঙ্গিরচর ৩৫. কোতুয়ালি ৩৬. লালবাগ ৩৭. কলাবাগান ৩৮. শাহবাগ ৩৯. মতিঝিল ৪০. খিলগাঁও ৪১. হাজারীবাগ ৪২. রমনা মডেল ৪৩. ডেমরা ৪৪. পল্টন মডেল ৪৫. বংশাল ৪৬. নিউমার্কেট ৪৭. শ্যামপুর ৪৮. গেন্ডারিয়া ৪৯. আদাবর ও ৫০. হাতিরঝিল থানা। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy