1 Answers
বয়স বাড়ার সাথে সাথে অনেকেই কিছুটা ভুলোমনা হয়ে যায় এটা সত্যি। কিন্তু মজার ব্যাপার হল ভুলে যাওয়ার প্রবণতা বৃদ্ধির জন্য বয়সই এককভাবে দায়ী না! কারণ অনেক কম বয়সী মানুষও (যাদের বয়স 35 এর নীচে) এই সমস্যার স্বীকার হয়ে থাকে। আপনার মস্তিষ্ক যেকোন বয়সেই নতুন নতুন Cell তৈরী করতে পারে। কিন্তু সমস্যা হয় অন্যান্য যায়গায়।
বয়স বাড়ার সাথে সাথে যেই সমস্যাগুলো দেখা দেয় সেগুলো হল -
-
মস্তিষ্কে Hippocampus নামে একটা অংশ আছে। যেটা কিনা আপনার স্মৃতি গঠন করে এবং দরকারের সময় আপনাকে কোন কিছু মনে করতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে এটা দূর্বল হতে থাকে।
- Brain Cell গুলো রক্ষা করার জন্য কিছু Protein আর Hormone থাকে। যেগুলো বয়স বাড়লে কমে যেতে থাকে। এর ফলেও মস্তিষ্ক দূর্বল হয়ে যায়।
- বৃদ্ধ বয়সে মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ রক্ত সঞ্চালন হয়না। এটাও মস্তিষ্ককে দূর্বল করার অন্যতম একটা কারণ।
এখন কেউ যদি সুস্থ জীবন যাপন করে, খাদ্যাভ্যাস ঠিক রাখে, নিয়মিত শারীরিক পরিশ্রম কিংবা ব্যায়াম করে সেক্ষেত্রে দেখা যাবে মৃত্যুর পূর্বেও তার মস্তিষ্ক যথেষ্ট সুস্থ থাকবে। কাজেই ভুলোমনা হবার জন্য বয়সকেই আমরা প্রধান কারণ বলতে পারিনা।
আর আমরা বর্তমান জেনারেশনের মানুষ যারা আছে তাদের মধ্যে Short Term Memory Loss এর শিকাড় হয়ে থাকি কমবেশি সবাই। ধরুণ আপনি আপনার বাসার কোন একটা রুম থেকে একটা কাপড় বের করবেন। কিন্তু রুমে গিয়ে ভুলে গেলেন কেন সেখানে গেলেন! এটার শিকাড় অনেকেই হয়।
এর কারণ হল আমাদের মস্তিষ্কে সারাক্ষণ বিভিন্ন Electric Signal প্রবাহিত হচ্ছে কাজ করার সময়। কোনভাবে যদি আপনি মানসিক চাপে থাকেন (হোক সেটা অতিরিক্ত কাজ কিংবা মনোকষ্টের জন্য) তাহলে ঐ সিগনালগুলো এলোমেলো হয়ে যায়। ওদের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে পড়ে। এবং এর ফলে হুটহাট কিছু ভুলে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। তখনই আপনি Short Term Memory Loss এর স্বীকার হবেন। কিন্তু এটাকে অবহেলা করা ঠিক না। মস্তিষ্ক যদি বেশিদিন এভাবে চাপের মধ্যে থাকে সেক্ষেত্রে নিজেকে Relax Mood এ না আনতে পারলে ভবিষ্যতে সেটা Long Term Memory ে্কও ক্ষতিগ্রস্ত করতে পারে।
কাজেই বুঝতে পারছেন বয়সই স্মৃতি শক্তি কমানোর জন্য একমাত্র কারণ না। মূল কারণ হলাম আমরা নিজেরা। শরীর ও মনের ওপর যত বেশি অত্যাচার করা হবে আমার ব্রেইন তত তাড়াতাড়ি বুড়ে হয়ে যাবে। ধন্যবাদ।
2814 views
Answered