ইমেইল ঠিকানা দ্বারা বাসার ঠিকানা বের করা যাবে?

ইমেইল ঠিকানা দ্বারা বাসার ঠিকানা বের করা যাবে,আর ডিলিটকরা ইমেইল আইডি দ্বারা বাসার ঠিকানা বের করা  যা? একান্টটা ডিলিট শিডিউল এ আছে এখন সেই  আইডি দ্বারা বাসার ঠিকানা বের করা যাবে???? 
2500 views

1 Answers

না তেমন কোন সুযোগ নেই। কারণ ইমেইল এড্রেসে মানুষের প্রোফাইল টা সেভাবে সংগ্রহ করা হয়না। শুধু কয়েকটা জরুরী তথ্য নেয়া হয়। যেমন - নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর ইত্যাদি। আর এখন গুগল প্লাস ও বন্ধ হয়ে গেছে। যাদের জিমেইল ছিল তাদের মধ্যে অনেকে গুগল প্লাস প্রোফাইলে বিভিন্ন তখ্য শেয়ার করতে পারত। এখন সেটা বন্ধ বলে সেই সম্ভাবনাও নেই। তবে একটা ছোট্ট সম্ভাবনা আছে। কেউ যদি ঐ ইমেইল এড্রেস দিয়ে নেটে কোন সাইটে কোন প্রোফাইল খুলে থাকে আর সেই ইমেইল গুগলে সার্চ দিয়ে কিছু পাওয়া গেলেও যেতে পারে। যদি সেটা সার্চ ইঞ্জিনে অন্তর্ভূক্ত হয়ে থাকে। তবে এর মধ্যে এখন যদি আর কিন্তু আছে। তাই সহজ ভাবে বললে বলতে হয় ইমেইল দিয়ে আপনি কারো বাসার ঠিকানা খুঁজে বের করা প্রায় অসম্ভব ব্যাপার। আর সেটা যদি বন্ধ করে ফেলা হয় তাহলে তো আরো সমস্যা। ধন্যবাদ।

2500 views Answered

Related Questions

Next steps