কেন এমন স্বপ্ন দেখি প্রায়?
আমি কিছুদিন আগে একটা সম্পর্ক করেছিলাম, কিছুদিন যেতেই আমারদের ব্রেকাপ হয়ে যায়। বেকাপ টা সে করেছিলো। কিন্তু আমি তাকে খুব খুব ভালোবাসতাম। আমি আজও তাকে ভুলতে পারিনি। তার কথা মনে হলেই কান্না চলে আস। এবং এক দুইদিনপর পর তাকে নিয়ে স্বপ্ন দেখি। কিন্তু আমাদের কোন যোগাযোগ নেই। স্বপ্নগুলো এমন: আমি দেখি সে আমার সামনে এসেছে এবং আমাকে এড়িয়ে চলছ। আমাকে পাত্তা দিচ্ছে না। কয়েকবার এমন স্বপ্ন দেখেছি!!
2 Answers
♥♥বিসমিল্লাহির-রহমানির-রহীম ♥♥ নবী (স) বলেছেন, স্বপ্ন তিন প্রকার, (১) উত্তম স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) ভীতিপ্রদ স্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে (৩) যা মানুষ চিন্তা-ভাবনা ও ধারণা অনুপাতে দেখে থাকে। (দেখুন, আবুদাউদ শরীফ 5019 নম্বর হাদীস)
ভাই প্রথমেই আপনাকে বলব, ইসলাম বিবাহ পূর্ব প্রেম সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে। এবং এর কুফলও অনেক বয়াবহ। যার প্রমাণ আপনি নিজেও পাচ্ছেন। আশা করি আপনি অসৎ ভালোবাসার এই কঠিন পরিণাম পূর্ণভাবে বাস্তবায়ন হওয়ার পূর্বেই ধর্মীয় অনুশাসন মেনে জীবনটাকে সুন্দর করার চেষ্টায় মনোনিবেশ করবেন। যাহোক- এটি আপনার দু:চিন্তার কুফল। এবং আপনি উক্ত মেয়েকে নিয়ে অতিরিক্ত মানসিক টেনশনের কারণে উক্ত স্বপ্ন দেখেছেন। তাই আপনি উক্ত গর্হিত কাজ পরিহার করে আলোর পথে ফিরে আসুন। তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনার জন্য শুভ কামনা রইল। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy