1 Answers

বাংলাদেশের ফুটবলারদের আন্তর্জাতিক ম্যাচের কোনো হিসাব নেই দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফের কাছে। ব্যাপারটি অবাক করে দেওয়ার মতো হলেও এটাই বাস্তবতা। স্বাধীনতার পর থেকে এযাবত্কালে বাংলাদেশ মোট কতটি ফিফা অনুমোদিত আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছে, সেই পরিসংখ্যানও বের করে দিতে অপারগ বাফুফে। বাফুফের কাছে নেই, বিভিন্ন সময় জাতীয় দলের স্থান পাওয়া খেলোয়াড়দের তালিকাও। এমনকি কোন ফুটবলার কবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছেন, সে-সংক্রান্ত কোনো তালিকাও সংরক্ষণ করে রাখেনি ফেডারেশন। সাবেক খেলোয়াড়দের ধুলো জমা স্মৃতিই তাই বাংলাদেশের ফুটবল ইতিহাসচর্চার একমাত্র সম্বল।

2890 views Answered

Related Questions

Next steps