1 Answers

প্রক্সি সাইটের ইউআরএল বক্স কেবল একটি কোড দিয়ে তৈরি নয়। সেই বক্স জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, পিএইচপি ইত্যাদির সম্বনয়ে তৈরি হয়। এখানে প্রশ্ন হতে পারে বক্সটি কেবল Html দিয়ে বানালেও চলতো? কিন্তু নয় কেন? আসলে বক্সটি কেবল একটি সাধারণ বক্স নয়। এটিতে url দিয়ে এন্টার চাপলে নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যায়। কিন্তু শুধু বক্স তৈরি করে রাখলেই তা হতো না। এজন্য index.php ও আরো ফাংশন একত্রিত করার দরকার হয়।  সহজ কথায় আপনার চাওয়া বক্সটির কোড এক জায়গায় দেয়া সম্ভব নয়। এটির জন্য স্ক্রিপ্টের দরকার হয়। তাই আপনি গুগল থেকে "proxy script" লিখে সার্চ দিলে অনেকগুলো রেজাল্ট পাবেন। যা থেকে জিপ ফাইল আকারের স্ক্রিপ্টটি ডাউনলোড করে সাইটের ফাইল ম্যানেজারে তা public_html ফোল্ডারে আপলোড করতে পারবেন।

2468 views Answered

Related Questions

Next steps