2 Answers
সত্যবাদীতার পুরস্কার ঘোষণা করে রাসূল সা. ইরশাদ করেন-
রাসূলে করিম সা. বলেন, ‘কারো যদি সত্য কথা জানা থাকে, তাহলে বলা উচিত এবং এতে মানুষের ভয়-ভীতি প্রতিবন্ধক হওয়া ঠিক নয়।’ হজরত ইবনে মসউদ রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, ‘সত্যবাদী হও, সত্যবাদিতা সৎ পথের সন্ধান দেয় এবং সৎপথ বেহেশতে নিয়ে যায়। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে, আল্লাহর দরবারে তাকে সিদ্দিক বলে লেখা হয়।’ -সহীহ বুখারী
হজরত উমর রা. কর্তৃক বর্ণিত, হুজুর সা. কে প্রশ্ন করা হলো, ‘বেহেশতে প্রবেশকারির আলামত কি?’ হুজুর সা. বললেন; ‘সত্য কথা বলা। বান্দা যখন সত্য কথা বলে, তখন সে একটি সৎ কাজ করল। যে সৎ কাজ করে সে শান্তিপ্রাপ্ত হয় এবং যে শান্তি পায় সে যেন বেহেশত লাভ করল।’ -মুসনাদে আহমাদ
হজরত ইমাম হাসসান রা. বর্ণনা করেন, নবী করিম সা. বলেছেন যে, ‘সত্যবাদিতা অন্তরের শান্তি স্বরূপ।’ -জামে তিরমিযী
মাসউদ রা. থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন,‘তোমরা সত্যবাদী হও। কেননা সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য দেখায় জান্নাতের পথ। বান্দা সত্য কথাকে আঁকড়ে ধরলে এক সময় সে আল্লাহর নিকট আল-সিদ্দিক হিসেবে পরিচিতি লাভ করে। তোমরা মিথ্যা বর্জন কর। কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে ধাবিত করে আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। বান্দা মিথ্যার আশ্রয় নিতে থাকলে একসময় আল্লাহর দরবারে মিথ্যাবাদী হিসেবে পরিচিতি লাভ করে।’ -সহিহ মুসলিম
2766 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy