1 Answers

ভাই মহান আল্লাহর তাআলার অমোঘ নিয়ম হলো পুরুষ-মহিলা মিলনে সন্তান গর্ভে আসা। এটিই দুনিয়ার স্বাভাবিক সিস্টেম। চাই সেটা বৈধ হোক বা অবৈধ। তাই কেউ শয়তানের প্ররোচনায় পড়ে অবৈধ মিলনে লিপ্ত হলে সেখানে সন্তান গর্ভে আসাটা শয়তানের প্ররোচনায় নয বরং মহান আল্লাহ তাআলার নিয়মের প্রতিফলন মাত্র। তিনি যে নিয়ম বেধে দিয়েছেন তা বাস্তবায়িত হয় মাত্র। উদাহরণ স্বরূপ- অস্ত্র তৈরি করা হয় শত্রুকে ঘায়েল করার জন্য। এখন কেউ যদি কারো প্ররোচনায় অন্যায়ভাবে কাউকে সেই অস্ত্র দ্বারা হত্যা করে তাহলে এ ক্ষেত্রে আস্ত্র নির্মাতাকে দোষারোপ করা যায় কী? একথা বলা যায় কি অন্যায়ভাবে ব্যবহারে কেন মানুষ মারা গেল? একইভাবে পুরুষ-মহিলার মিলন হলেই সন্তান হবে এটাই মহান আল্লাহর বিধান। চাই বৈধ উপায়ে স্বামী-স্ত্রীর মাধ্যমে হোক বা অন্যায় ভাবে যিনা ব্যাভিচারের দ্বারা হোক। আশা করি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ।

2424 views

Related Questions