1 Answers

উদ্ভিদ কলমঃ উদ্ভিদ কলম হলো কৃত্রিম উপায়ে উদ্ভিদের বংশ বৃদ্ধির এক ধরনের প্রক্রিয়া যেখানে এক উদ্ভিদের শাখা কেটে নিয়ে অন্য উদ্ভিদে সংযোজন করা হয়।

প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ  এই কাজে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়; সহজ লভ্য হিসেবে সাধারণত নতুন ব্লেড ব্যবহার করা হয়। ব্লেড ছাড়াও অন্যান্য ধারালো যন্ত্র দ্বারা এটি করা যায়।

কার্য পদ্ধতিঃ 

 মাতৃ উদ্ভিদ হতে শাখা বা চিকন ডাল নির্বাচন করে ধারালো অস্ত্র দিয়ে কেটে নিতে হবে।

যে উদ্ভিদের সাথে যুক্ত করতে হবে তার শাখার কিছু অংশ পাতাসহ এমন ভাবে কেটে ফেলতে হবে যাতে দুটিই আকৃতিতে মিলে যায়।

মাতৃ উদ্ভিদ কে মধ্যে দুই ইঞ্চি পরিমাণ ফাটিয়ে এবং চারাগাছ এর অগ্রভাগ চ্যাপ্টা করে নিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে।

জোড়ার স্থানে ভালো ভাবে বেঁধে দিতে হবে। এজন্য টেপ পেরিয়ে দেয়া হয়।

কিছু দিন পর দুই অংশের সাথে জোড়া লেগে গেলে টেপ খুলে ফেলতে হয়।

পরিচর্যাঃ কলম করার পর সেই ডালের জোড়ার সাথে যাতে কোন আঘাত না লাগে সেদিকে লক্ষ রাখতে হয়; কারণ এতে কলম মারা যেতে পারে।


উদ্ভিদের বেঁচে থাকার জন্য যে স্বাভাবিক পরিবেশ তা রাখতে হবে ।



2699 views Answered

Related Questions

Next steps