2 Answers

বাংলাদেশের প্রথম মহিলা পাইলটের নাম কানিজ ফাতেমা রোকসানা ( পূর্ণ নামঃ সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা )। তিনি বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রথম নারী বৈমানিক। তিনি বিমান পরিচালনার সনদ পান ১৯৭৭ সালে।


১৯৮৪ সালের ৪ আগস্ট তিনি বন্দরনগরী চট্টগ্রাম থেকে ফকার এফ-২৭ বিমানে করে ঢাকা বিমানবন্দরে অবতরণের সময় বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার কারনে বিমান দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন। এই বিমানটি টানা দইবার অবতরণের চেষ্টার পর ৩য় বার এক জলাভূমিতে পতিত হয়ে বিধ্বস্ত হয়।

2965 views Answered

বাংলাদেশের প্রথম পাইলট কে এ বিষয়ে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায় নি।

কারণ তৎকালীন পাকিস্তান বিমানবাহিনীতে অনেক বাঙালি বৈমানিক ছিলেন যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশের বিমান প্রজেক্টের হাল ধরেছেন।

তবে প্রথম মহিলা পাইলট হিসেবে কানিজ ফাতেমা রোকসানাকে স্বীকৃতি দেওয়া হয়। 

2965 views Answered

Related Questions

Next steps