1 Answers


শুধু তোমায় ঘিরে,
শুধু তোমায় ঘিরে,
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে ।
শুধু তোমার ছায়া মেঘের ওপর,
ঢেউ খেলে রোদ্দুরে ।

অভিমানের আঁড়ি কেটে,
কোথায় তুমি যাচ্ছ হেঁটে?
হৃদয়ের চিরকুটে, তুমি খুব ডানপিটে ।

আমি তোমার মান ভাঙাবো ।
ভালোবাসার চোখ রাঙাবো ।
মিষ্টি কোনো গান শোনাবো ।
গলার নরম স্বরে ।

শুধু তোমায় ঘিরে,
শুধু তোমায় ঘিরে,
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে ।
শুধু তোমার ছায়া মেঘের ওপর,
ঢেউ খেলে রোদ্দুরে ।

আনমনে আলতো করে,
হাত ছোঁয়াবো মুখে ।
তোমার চোখে জল গড়াবে,
একটুখানি সুখে ।

অভিমানের আঁড়ি কেটে,
কোথায় তুমি যাচ্ছ হেঁটে?
হৃদয়ের চিরকুটে, তুমি খুব ডানপিটে ।

আমি তোমার মান ভাঙাবো ।
ভালোবাসার চোখ রাঙাবো ।
মিষ্টি কোনো গান শোনাবো ।
গলার নরম স্বরে ।

আলগোছে আঁকড়ে ধরি,
মুখ লুকানো হাসি ।
তোমার বুকে আছড়ে পড়ি,
আমি অহর্নিশি ।

অভিমানের আঁড়ি কেটে,
কোথায় তুমি যাচ্ছ হেঁটে?
হৃদয়ের চিরকুটে, তুমি খুব ডানপিটে ।

আমি তোমার মান ভাঙাবো ।
ভালোবাসার চোখ রাঙাবো ।
মিষ্টি কোনো গান শোনাবো ।
গলার নরম স্বরে ।

শুধু তোমায় ঘিরে,
শুধু তোমায় ঘিরে,
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে ।
শুধু তোমার ছায়া মেঘের ওপর,
ঢেউ খেলে রোদ্দুরে ।

2831 views