1 Answers

১৯৭৪ সালের বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি এবং ২০১১ সালের প্রটোকল অনুযায়ী ১৯৪৭ সালের ভারত ভাগের ৬৮ বছর পর দু'টি দেশের সীমান্ত সমস্যার নিষ্পত্তি হয় ২০১৫ খৃস্টাব্দের ৩১ জুলাই। এর ফলে ভারতের ভেতরকার বাংলাদেশের ছিটমহল গুলো ভারতের ভূমি হিসেবে এবং বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ছিটমহল গুলো বাংলাদেশের ভূমি হিসেবে অন্তর্ভুক্ত হয়। দুই দেশের সরকারের হিসাব অনুযায়ী ভারতের মধ্যে বাংলাদেশের ৫১ টি এবং বাংলাদেশের ভেতরে ভারতের ১১১ টি ছিটমহল ছিল। দুই দেশের যৌথ জরিপ অনুযায়ী ১৬২ টি ছিটমহলে সাড়ে ৫৫ হাজারের মত মানুষের বসবাসের তথ্য ছিল। বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ১১১ টি ছিট মহলের জনসংখ্যা সাড়ে ৪১ হাজার এবং ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১ টি ছিট মহলের জনসংখ্যা ১৪ হাজার। এর মধ্যে ভারতের ৯৭৯ জন নাগরিক ভারতের নাগরিক হিসেবেই থেকে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। ধন্যবাদ  তথ্যসূত্রঃ বিবিসি বাংলা, ঢাকা।

2846 views Answered

Related Questions

Next steps