2 Answers

এক বা একাধিক ফিল্ড এর মানের উপর ভিত্তি করে ডেটাবেজের রেকর্ডগুলোকে উর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজানোর প্রক্রিয়া হচ্ছে সর্টিং। এক্ষেত্রে যে এক বা একাধিক ফিল্ডের উপর ভিত্তি করে রেকর্ডগুলোকে সাজানো হয় তাদের মানগুলো অবশ্যই Alphabet বা Numeric হতে হবে। কিন্তু OLE object টাইপ ফিল্ডে সাধারণত যেসব তথ্য ডেটাবেজ নয় এমন সফটওয়্যারে আছে এবং লিংক এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেজে নেয়ার ক্ষেত্রে এ ডেটা টাইপ ব্যবহৃত হয়। যেমন- মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি প্রোগ্রাম হতে শব্দ, ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদি ডেটাবেজের কোন ফিল্ডে নেয়ার জন্য এ ডেটা টাইপ ব্যবহৃত হয়। অর্থাৎ OLE object টাইপ ফিল্ডের ডেটা সাধারণত অবজেক্ট টাইপ হয়। তাই এই ডেটা টাইপের ফিল্ডের মানের উপর ভিত্তি করে সর্টিং সম্ভব নয়।

2237 views

NH4OH

2237 views