1 Answers

বার্গার (burger):- এটি হচ্ছে একপ্রকার স্যান্ডউইচ সদৃশ খাবার যা দুই প্রস্থ রুটির মধ্যে রান্না করা কিমা মাংস দিয়ে তৈরি করা হয়। মাংস হিসেবে সাধারণত গরু ব্যবহার করা হলেও শূকর, টার্কি, বা বিভিন্ন রকম মাংসের মিশ্রণ ব্যবহার করা হয়। বাংলাদেশে বার্গারে মাংস হিসেবে প্রধানত ব্যবহৃত হয় মুরগী ও গরুর মাংস, এছাড়া কিছু কিছু স্থানে খাসী, অর্থাৎ ছাগলের মাংসের চলও দেখা যায়। বার্গারের রুটি বা বান তৈরিতে প্রধানত গমের আটা ব্যবহৃত হয়। এছাড়া রুটি হিসেবে বানের বদলে সাধারণ দু প্রস্থ পাউরুটির ব্যবহারও স্বীকৃত। হ্যামবার্গার তৈরি ও পরিবেশনে প্রায়ই সময়ই যে উপাদানগুলো ব্যবহৃত হয় তা হচ্ছে, লেটুস, টমেটো, পেঁয়াজ, শসা, পনির, এবং সস, যেমন: মাস্টার্ড, মেয়নেজ, এবং টমেটো কেচাপ। এই তিন ধরনের সস এবং অন্যান্য উপকরণ গ্রহণ করা সম্পূর্ণ ক্রেতার ইচ্ছার ওপর নির্ভরশীল।

পিৎজাঃ- এটি তৈরি হয় এক প্রস্থ মোটা, সাধারণত গোলাকৃতি রুটির ওপর পনিরের প্রলেপ দিয়ে। সাথে অবশ্যই টমেটো এবং কখনো কখনো টমেটোর সস থাকে। এছাড়া স্থান, সংস্কৃতি এবং রুচি ভেদে আরো অনেক কিছুই যোগ করা হয়, যেমন মাংস বা পেঁয়াজ কুচি।
2864 views Answered

Related Questions

Next steps