টাক মাথায় পেয়াজের রস বা লেবুর রস দিলে কি কোন উপকার পাওয়া যায়?
আমার চুল খুব খসখসে এবং পাতলা তাছাড়া চুল পড়ার সমস্যাতো আছেই তাই আমি আমার চুল ছেটে টাক হয়ে গেলাম।।। এখন টাক মাথায় পেয়াজের রস বা লেবুর রস দিলে কি কোন উপকার পাওয়া যাবে?
3071 views
1 Answers
পেঁয়াজে সালফার আছে প্রচুর পরিমাণে।ফলে পেঁয়াজ চুলের ভেঙে যাওয়া রোধ করে প্রাকৃতিকভাবে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পেঁয়াজের রস মাথার স্কিনে রক্ত চলাচলে উদ্দীপনা জোগায়, ফলে চুল বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু পেঁয়াজ ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিৎ নইলে আপনার চুল প্রচুর খসখসে হয়ে যাবে এবং কিছুটা উসকোখুসকো হয়ে যাবে। আপনি সরাসরি পেয়াজের রস চুলে না লাগিয়ে অলিভ অয়েলের সাথে মিশিয়ে সপ্তাহে সর্বোচ্চ ৩দিন লাগাবেন।
3071 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy