আমি ইন্ডিয়ার ভিসার আবেদন করতে চাইতেছি । শুনলাম ডলার এনডোর্সমেন্ট করে তারপরে ইন্ডিয়া যাওয়া লাগে। আমি ডলার এনডোর্সমেন্ট করে ইন্ডিয়া গেলাম কিন্তু ইন্ডিয়াতে যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমি টাকা পাবো কই ??


আমি কি সেই এন্ডোর্সমেন্ট এর টাকা এডোর্সমেন্ট করছি সেই ব্যাংক একাউন্ট এর এটিএম কার্ড থেকে টাকা উঠায়ে ব্যবহার করব ?? 

আর দ্বিতীয় প্রশ্ন হল যদি ধরেন 10000 টাকা এন্ডোর্সমেন্ট করলাম। কিন্তু 5000 টাকা খরচ লাগবে আর 5000 টাকা কি বাংলাদেশে আসার পর থেকে যাবে পাসপোর্ট এ ??

আমি কি ইন্ডিয়া থেকে ঘুরে এসে বাড়তি টাকা উঠায়ে নিতে পারবো পুনরায় ???image
2600 views

1 Answers

  • ডলার এনডোর্সমেন্ট হলো সরকারের কাছ থেকে অনুমতি নেয়া বৈদেশিক মুদ্রা দেশের বাইরে নেয়ার জন্য। যে পরিমান ডলার বৈধভাবে বিদেশে নিয়ে যেতে চান, সেটা মানি এক্সচেন্জে গিয়ে কিনতে হবে আপনাকে। মানি চেন্জার আপনার পাসপোর্টে সিল মেরে দেবে ঐ পরিমান ডলারের উল্লেখ করে, এটাই ডলার এনডোর্সমেন্ট। প্রতিবছর একটা নির্দিস্ট পরিমান ডলার পাসপোর্টে এনডোর্স করানো যায় বিদেশ ভ্রমনের জন্য। ক্যাশ ডলার ছাড়াও আপনি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আপনার পাসপোর্টে এনডোর্স করিয়ে নিতে পারেন ব্যাংক থেকে। ব্যাংক থেকেও আপনার পাসপোর্টে ক্যাশ ডলার এনডোর্স করাতে পারেন।
2600 views