Part Time Job সম্পর্কে....?
আমি বাসা নওগাঁ তে। আমি পড়াশোনার জন্য রাজশাহীতে এসেছি। আমি এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেতে উত্তীর্ণ হয়েছি। আমাদের পারিবারিক ও আর্থিক অবস্থা ততটা ভালো নয়। আমি আমার ভবিষ্যৎ, আমার স্বপ্ন, আমার বাবা মায়ের স্বপ্ন, আমার নিজের জন্য অনেক বড় হতে চাই কিন্তু এই আর্থিক সমস্যা হতে দাড়িয়েছে প্রধান অন্তরায়।
আমি চাচ্ছিলাম রাজশাহীতে কোথাও part time কাজ খুঁজতে, যদি কাজ করে কিছুটা হলেও পড়াশোনার খরচ চালাতে পারি।
আমি বাসায় গিয়ে পড়াতে পারবো ( শ্রেণী ১ম থেকে ৮ম এর সব বিষয়; আর নবম দশম এর ইংলিশ)। এইগুলো ছাড়াও অন্য কাজ হলেও চলবে।
যদি কেউ রাজশাহীতে থাকেন আর যদি আমাকে কাজের সুযোগ দিতেন কাজের সন্ধান দিতেন তাহলে আমি সত্যি খুব উপকৃত হতাম।
প্লিজ, আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকলো আমাকে একটু হলেও সাহায্য করবেন।
ধন্যবাদ
0 Answers
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy