1 Answers

যেসব প্রাণিদের জীবনে কোন না কোন পর্যায়ে পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর দন্ডাকার ও স্থিতিস্হাপক "নটোকর্ড" থাকে তাদের কর্ডাটা বলে। বৈশিষ্ট্যঃ

  • ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন পৃষ্ঠ মধ্যরেখা বরাবর নিরেট (Solid), দণ্ডাকৃতির (Rod-shaped) ও স্থিতিস্থাপক (Elastic) নটোকর্ড (Notochord) বর্তমান যা মেরুদণ্ডীদের (Vertebrates) পূর্ণাঙ্গ প্রাণীতে মেরুদণ্ড (Vertebral column) দ্বারা প্রতিস্থাপিত হয়।
  • নটোকর্ডের (Notochord) পৃষ্ঠদেশ (Dorsal side) বরাবর ফাঁপা ও নলাকার স্নায়ু-রজ্জু (Nerve cord) উপস্থিত। মেরুদণ্ডীদের ক্ষেত্রে এটির অগ্রপ্রান্তে মস্তিষ্ক (Brain) এবং এর পশ্চাতে সুষুম্নাকাণ্ড (Spinal cord) গঠিত হয়।
  • উন্নত কর্ডেট (Higher Chordates) ছাড়া অধিকাংশ প্রাণীতে সারা জীবন অথবা জীবনের যে কোন দশায় গলবিলে পার্শ্বীয়ভাবে কয়েক জোড়া ফুলকা রন্ধ্র (Gill slits) বর্তমান।
  • মেরুদণ্ডীদের অন্তঃকঙ্কাল বিশিষ্ট দু’জোড়া পদ (অগ্রপদ ও পশ্চাৎ পদ) বর্তমান।
  • এন্ডোস্টাইল (Endostyle) উপস্থিত যা পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে (Thyroid glands) রূপান্তরিত হয়।
  • পায়ু (Anus) পরবর্তী পেশীবহুল ও স্থিতিস্থাপক লেজ (Tail) উপস্থিত।
  • উন্নত পরিপাকতন্ত্র পরিপাক গ্রন্থি বিশিষ্ট এবং পাকস্থলী (Stomach) ও অন্ত্র (Intestine) সুস্পষ্টভাবে আলাদা।
  • রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। অঙ্কীয় দিকে অবস্থিত হৃদযন্ত্র, পৃষ্ঠীয় ও অঙ্কীয় রক্তনালী নিয়ে রক্ত সংবহনতন্ত্র গঠিত। হেপাটিক পোর্টাল তন্ত্র (Hepatic portal system) উন্নত প্রকৃতির।
  • জলজ শ্বসন (Aquatic respiration) ফুলকার (Gill) সাহায্যে এবং বায়বীয় শ্বসন (Arial respiration) ফুসফুসের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
  • অধিকাংশ প্রাণীতে কোমলাস্থি (Cartilage) অথবা অস্থি (Bone) নির্মিত কঙ্কাল দৈহিক অবকাঠামো তৈরি করে।
  • বিরল ব্যতিক্রম ছাড়া সকলেই একলিঙ্গ (Dioecious) প্রাণী। রেফারেন্স ১

যাদের জীবনের কোন না কোন পর্যায়ে নটোকর্ড থাকে তাদের কর্ডাটা বলে।

এদের বৈশিষ্ট্যঃ

১। জীবনের এক পর্যায়ে নটোকর্ড থাকে। মেরুদন্ডী প্রাণীতে এই নটোকর্ড মেরুদন্ডে রূপান্তরিত হয়।

২। এদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পিঠের দিকে অবস্থান করে এবং এটি ফাঁপা।

৩। ভ্রুণ অবস্থায় অথবা পরিণত বয়সে এদের গলবিলে গিল দেখা যায়।

৪। জীবনের কোন না কোন পর্যায়ে লেজ দেখা যায়।

৫। হৃৎপিণ্ড বুকের দিকে অবস্থান করে।

৬। লোহিত রক্তকণিকা থাকলে তবে এতে রেসপিরেটরী পিগমেন্ট বা হিমোগ্লোবিন থাকে। রেফারেন্স ২

2846 views

Related Questions