তবজি/তফজি, পরার নিয়ম টা জানতে চাই?
1 Answers
♥বিসমিল্লাহির-রহমানির-রহীম ♥♥ প্রকাশ থাকে যে, তাসবীহ ডানহাতে গোনাই হল সুন্নত। মহানবী (সাঃ) ডানহাতের আঙ্গুল দ্বারাই তাসবীহ গুনেছেন এবং অপরকে ডানহাতের আঙ্গুল ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। আর তিনি বলেছেন যে, ঐ আঙ্গুলগুলোকে কিয়ামতের দিন কথা বলার ক্ষমতা দেওয়া হবে এবং তাদেরকে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। (আবূদাঊদ, সুনান ১৫০১, মিশকাত ২৩১৬ নং) সুতরাং তাসবীহ মালা ব্যবহার করা বিধেয় নয়। এতে রয়েছে রিয়ার (লোক-প্রদর্শনের) গন্ধ, যা ছোট শির্ক। পক্ষান্তরে কাঁকর বা খেজুর আঁটি দ্বারা তাসবীহ গোনার হাদীস সহীহ নয়। (আবূদাঊদ, সুনান ১৫০০, মুখালাফাত ফিত্বাহারাতি অসস্বালাহ্ ১৯৩পৃ:) ♥ আব্দুল্লাহ ইবন ‘আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, “আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আঙুল ভাঁজ করে তাসবীহ গুনতেন”। অপর বর্ণনায় অতিরিক্ত এসেছে, “তাঁর ডান হাতে।” ♥হাদীসের দলিল: আবূ দাউদ ২/৮১, নং ১৫০২; তিরমিযী ৫/৫২১, নং ৩৪৮৬। আরও দেখুন, সহীহুল জামে‘ ৪/২৭১, নং ৪৮৬৫, আর শাইখ আলবানী সহীহ সুনান আবি দাউদে (১/৪১১) এটাকে সহীহ বলেছেন।