2 Answers

আলোর প্রতিসরণের কারণে এমনটা ঘটে। সূর্যের আলোতে সাতটি রং থাকে, নীল আলোর বিচ্ছুরণ ক্ষমতা বেশি (বেগুনি ছাড়া) এবং নীল আলো পৃথিবীতে বেশি পরিমাণে আসে। ফলে, পৃথিবীর বায়ুমন্ডলের বিভিন্ন পানিকণাতে আলো প্রতিসরিত হয়ে উপরে নীল আবরণীর মতো দেখায়। এটা কোনো আবরণী নয়। তাই, প্রকৃতপক্ষে, আকাশ বলে কোনো আবরণী নেই।
তথ্যসূত্রঃ পদার্থবিজ্ঞান, আলোর প্রতিসরণ।
2792 views Answered

আলোর বিক্ষেপণের কারণে আকাশ নীল দেখায়। কোন কণিকার ওপর আলো পড়লে সেই কণিকা আলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়, যাকে আলোর বিক্ষেপণ বলে। যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম, সেই আলোর বিক্ষেপণ তত বেশি হয়। আলোর বিক্ষেপণ এর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই আকাশে এই আলোর বিক্ষেপণ বেশি হয় এবং আকাশ নীল দেখায়।

2792 views Answered

Next steps