1 Answers

মানবিক বিভাগে প্রশ্ন করা হয় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে। আপনি প্রথমে বিগত বছরগুলোর প্রশ্ন সংগ্রহ করুন (প্রয়োজনে প্রশ্ন ব্যাংক কিনতে পারেন)। কোন কোন টপিকস থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো দেখে নিন। বাজার থেকে ভর্তি গাইড কিনতে পারেন। সেখানে সম্ভাব্য সিলেবাস, বিগত বছরের প্রশ্ন, ও প্রতিটি টপিকস এর উপর আলোচনা থাকে। ইংরেজিতে অবশ্যই ভালো করতে হবে। সাধারণ জ্ঞানের জন্য নিয়মিত কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স ও দৈনিক সংবাদপত্র পড়ুন। HSC পরীক্ষার পর ভালো একটি কোচিং এ ভর্তি হোন। তবে অবশ্যই HSC তে ভালো রেজাল্ট করতে হবে।

2553 views Answered

Related Questions

Next steps