2 Answers
গুগল ড্রাইভ কি ? গুগুল ২০১২ সালে তাদের সার্ভারের কিছু জায়গা সাধারণ ব্যবহারকারীদের ব্যবহারের জন্য অনুমতি দেয়। শুধুমাত্র যাদের গুগল মেইল মানে জিমেইল আছে তারাই গুগলের এই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। গুগল তাদের সার্ভারের যে আপনাকে তথ্য সংরক্ষণের সুযোগ দিচ্ছে এটিই গুগল ড্রাইভ। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের একটি সেবা হলো গুগল ড্রাইভ। এটি ব্যবহার করে সহজে ও নিরাপদে ফাইল রাখা যায়। ক্লাউডে ফাইল সংরক্ষণ করে বলে গুগল ড্রাইভের বেশ কিছু সুবিধা আছে। আমরা জানি যে কম্পিউটারে ড্রাইভে যেমন বিভিন্ন ফাইল, ডকুমেন্ট, অডিও, ভিডিও ইত্যাদি সংরক্ষণ করা হয় তেমনি গুগলের ও নিজস্ব ড্রাইভ রয়েছে। যেখানে আপনি ১৫ জিবি সমপরিমাণ জায়গা পাবেন এবং সেখানে আপনার প্রয়োজনীয় ফাইল সমূহ, প্রেজেন্টেশনস, ছবি, ভিডিও ক্লিপসহ আরো অনেক কিছু নিরাপদে সংরক্ষন করতে পারবেন এবং অন্যদের শেয়ার করতে পারবেন। প্রয়োজনে পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন- বিয়োজন করে পুনরায় সংরক্ষন করতে পারবেন। গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য অবশ্যই আপনার একটি জি-মেইল একাউন্ট থাকতে হবে। গুগলের এই ফ্রী স্পেস সার্ভিস যার মধ্যে আপনি আপনার সকল গুগল ড্রাইভ আপনার একটি নিরাপদ ও একান্ত ব্যক্তিগত ফাইল কেবিনেট হিসাবে কাজ করবে। আপনি যখনই গুগল ড্রাইভে ফাইল রাখবেন তখন তা আপনার কম্পিউটার এর হার্ড ড্রাইভ আর ইন্টারনেট সার্ভারে সংরক্ষণ করে। তারপর আপনি একটি ট্যাবলেট বা স্মার্টফোনের মত, এমনকি একটি ইন্টারনেট সংযোগ বা একটি মোবাইল ডিভাইসের সাথে যে কোনো কম্পিউটার থেকে ফাইলগুলি অ্যাক্সেস করতে পারেন। ড্রাইভ এমনকি আপনি আপনার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের সাথে ফাইল শেয়ার করতে পারবেন। প্রয়োজনে সরাসরি প্রিন্ট ও নিতে পারবেন ।
-
এবং
জিমেইল হলো এক ধরণের ইমেইল সেবা। অর্থাৎ গুগল GMail দ্বারা আপনাকে ইমেইল পাঠানোর সার্ভিস প্রদান করছে। পার্থক্য বলতে কিছু নেই, জিমেইল মানেই ইমেইল। পূর্ণরূপ একটার দাঁড়ায় Google Mail আরেকটার Electronic Mail. ইয়াহু, আউটলুক, হটমেইল ইত্যাদি ইমেইল সার্ভিসের মত জিমেইলও একটি ইমেইল সার্ভিস।
পার্থক্য: জিমেইল এর মাধ্যমে বার্তা আদান প্রদান করা হয় আর গুগল ড্রাইভে প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ করে রাখা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy