কীভাবে তার বিশ্বাস পুনরায় অর্জন করবো?

আমি তার সাথে কথা বলছি প্রায় একবছরের বেশি হবে। অনলাইনে পরিচয়...খুব ভাল ফ্রেন্ড। একটা কারণে সে আমাকে ভুল বুঝেছে। কিন্তু আমি তাকে বুঝাতে পারছি না সঠিকটা। অনলাইন তো। তাই রাগ করে আসে না বা আসলেও কথাটা ঠিকমতো বুঝতে চাই না। ঐ বিষয়টা নিয়ে কথা বলতে গেলেই...সে এড়িয়ে যায়। বুঝি না কেন এমন করে সে। কাল রাত্রে কথা বলার সময়...আমার একটু কাজ থাকায় ওকে না বলে চলে গিয়েছিলাম। 5/6 মিনিট পর এসে মেসেজের রিপ্লাই দিই। কিন্তু সে মনে করছে আমি আরেকজনের সাথে ফোনে কথা বলেছি তখন। রাগ করছে। বুঝিয়েছি কিন্তু কিছু বললো না। সে আমাকে তার বেস্ট ফ্রেন্ড ভাবে....!! এমন কখনো করতো না। আমার সম্পর্কে হয়তো কেউ ওকে কিছু বলেছে তাই এমন করতেছে। এখন আমি কি করবো? ও আমাকে ভুল বুঝে....নিজেই কষ্ট পাচ্ছে...!! ওকে বুঝাবো কেমনে??
2863 views

2 Answers

আপনি তার সাথে দেখা করুন । তাকে আপনার মনের কথা সব খুলে বলুন । যে অপনার কোনো কিছুর জন্য দায়ি নন। অথবা অনলাইনে এক মেসেজে সব কথা উল্লেক করুন নিশ্চয় সে দেখবে। ধন্যবাদ ।

2863 views Answered

যে বুঝতে চায় না তাকে না বোঝানোটাই ভাল হবে।সামনাসামনি যখন কোন ঝামেলার সৃষ্টি হয় তখন সেটাই সহজে মিটমাট হতে চায় না।সেখানে অনলাইন তো ভার্চুয়াল ব্যাপার।সে ঐ বিষয়টি এড়িয়ে যেতে চায় মানে আপনি ঐ বিষয়ে কথা বললে সে বিব্রতবোধ করে।তাই বারবার একই প্রসঙ্গ টানবেন না।সে এখন বিষয়টি বিশ্বাস করতে চাচ্ছে না।আপনি এখন যতবার প্রসঙ্গটি তুলবেন ততবার তার মনে হবে তার ধারণাটিই সঠিক।আপনি তাকে ধোঁকা দেবার চেষ্টা করছেন।যতক্ষণ পর্যন্ত মেয়েটি নিজে সত্যটা জানতে পারছে না ততক্ষণ পর্যন্ত সে বিশ্বাস করবে না।তাই এখন আপনার উচিত যেটা যেভাবে চলছে সেটাকে সেভাবেই চলতে দেয়া।তাকে বুঝানোর বৃথা চেষ্টা করে পরিস্থিতি আরো ঘোলাটে করার কোন মানে নেই।

2863 views Answered

Related Questions

Next steps