ভোট টাকা সংক্রান্ত?
2 Answers
আসলে এটা ঈমান বিরোধী । কিন্তু এটা করা ঠিক নয় । আল্লাহ তায়ালা বলেছেন ব্যবসা করে উপার্জন কর । হালাল ভাবে । কিন্তু এটা কোন ব্যবসা নয় । যদিও ব্যবসা তা হবে তার পেশা এবং অবৈধ । সুতরাং এটা যায়েজ না ।
ভাই আমি সোজা মানুষ। সোজা ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব। এই বিষয়ে সরাসরি কোরআন হাদিসের রেফারেন্স আমি দিতে পারবো না। সেই জন্য ক্ষমা চাচ্ছি। একই প্রশ্ন আপনি 15/16 ঘন্টা পূর্বে করেছেন। অনুত্তরিত থাকায় আমি উত্তর দিচ্ছি।
ইসলামে লোভ, অন্যায়, দূর্নীতি, ঘুষ মিথ্যা কথা বলা এসব হারাম। আশা করি এ বিষয়ে কারো কোন দ্বিমত নেই। কোন রকম খারাপ কাজেই ইসলামের সমর্থন নেই।
এবার যুক্তিতে আসি -
আপনি যে কাজটা করার কথা বলেছেন (যে ই করুক না কেন) সেটার মধ্যে লোভ, মিথ্যা, দূর্নীতি, ঘুষ আর সর্বোপরি অন্যায় জড়িত! কাজেই আমার উত্তর হল - এটা নাজায়েজ। শুধু নাজায়েজ না - ডবল নাজায়েজ! এটা বোঝার জন্য কোরআন পর্যন্ত যাবার দরকার নেই। স্বাভাবিক বিচার বিবেচনাই বলছে এটা ইসলাম তো দূরের কথা সামাজিক কিংবা আইনগত ভাবেও গ্রহণযোগ্য না।
কেন ডবল নাজায়েজ? কারণ ভোট কেনা বা বেচা হল এক গুনাহ। আর সেটা আবার পুনরায় বিক্রি! আরেক সাংঘাতিক ব্যাপার।
যারা ভোট বিক্রি করেছে তারা টাকার লোভে এটা করেছে। যারা অন্যায়ভাবে ভোট কিনেছে তারা ক্ষমতার লোভে এটা করেছে। আর এসব আইনগত ভাবে নিষিদ্ধ। তাই এটাতে দূর্নীতি যুক্ত হয়ে গেছে। আর আমার ভোট আমার কাছে দেশ ও জাতির একটা আমানত। এটা বিক্রি করে দিলে আমি আমানতের খেয়ানত করেছি।
কারন যে টাকা ব্যায় করে ক্ষমতায় আসবে সে নিশ্চয়ই আপনার আমার খেদমতে নিয়োজিত থাকবে না। তার চিন্তা থাকবে কি করে নির্বাচনী ব্যায়ের 40/50 গুন টাকা (সম্ভব হলে আরো বেশি) কামানো যায়।
আর ভোট পুনরায় বিক্রি করার ব্যাপারে কি বলব। এটাতো চোরাই মাল বিক্রি করার মত!
কাজেই যে বা যারা এসব কাজে যুক্ত তারা যদি আপনার পরিচিত হয়, সম্ভব হলে এই কথাগুলো বুঝিয়ে বলবেন। ধন্যবাদ।
(কোরআনের আলোকে বলতে পারলাম না বলে আন্তরিক দুঃখিত)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy