১২টি একই আকার ও রঙের মাবেল আছে যাদের মধ্যে একটির ভর সবচেয়ে বেশি। আপনাকে একটি নিক্তি দেওয়া হলো। সবোচ্চ তিনবার ওজন করার মাধ্যমে মাবেলগুলোর মধ্যে কোনটির ভর সবচেয়ে বেশি তা বের করুন ।
2937 views

1 Answers

১ম বার : নিক্তির দুইপাশে ৬টি করে মার্বেল রাখুন।যেই পাশে ভর বেশি হবে সেই পাশে বেশি ভরের মার্বেলটি আছে।তাই সেই ৬টি মার্বেল আবার পরবর্তী পরিমাপের জন্য রেখে দিন। ২য় বার : আগে যে ৬টি মার্বেল রেখেছেন সেগুলো ৩টি করে নিক্তির দুইপাশে রাখুন।যেই পাশে ভর বেশি সেই পাশের মার্বেল ৩টি পরবর্তী পরীক্ষার জন্য রেখে দিন। ৩য় বার : এবার ঐ ৩টির মধ্যে দুইটি মার্বেল নিক্তির দুইপাশে রাখুন। ফলাফল ১ : যদি নিক্তির দুইপাশের ভর সমান থাকে তবে যে মার্বেলটি নিক্তিতে রাখা হয় নি তার ভর সবচেয়ে বেশি। ফলাফল ২ : নিক্তির যেই পাশে ভর বেশি হবে সেই পাশের মার্বেলটির ভর সবচেয়ে বেশি।

2937 views

Related Questions