Bissoy Answers এ Private message নামক একটা অপশন দেখলাম। এটার কাজ কী? আমি কি কাউকে মেসেজ পাঠাতে পারব? যদি পারি তাহলে কীভাবে?
2791 views

3 Answers

বিস্ময় অ্যানসারে Private Message বলতে ‘একান্ত বার্তা’ কে বোঝায়। আপনি যদি কারো কাছ থেকে জরুরি কোনো বিষয়ে কথা বলতে চান, তাহলে এটি ব্যবহার করতে পারেন। বিস্ময়ে এটি ঠিক ফেসবুক ম্যাসেঞ্জারের মত। কাউকে ম্যাসেজ পাঠাতে হলে তার প্রোফাইলে যান এবং ‘একান্ত বার্তা পাঠাও’ নামক অপশনে ক্লিক করুন। ক্লিক করলে স্ক্রিনে একটি বক্স দেখতে পাবেন৷ উক্ত বক্সে আপনি কী লিখতে চান, তা লিখুন। অতঃপর ‘পাঠাও’ বাটনে ক্লিক করুন, ব্যাস! হয়ে যাবে। উল্লেখ্য, কাওকে ম্যাসেজ পাঠাতে হলে আপনার ম্যাসেজ অপশনটাও অন থাকতে হবে, নতুবা আপনার পাঠানো ম্যাসেজটি ব্যবহারকারী দেখতে পারবে না।

2791 views

যাকে মেসেজ পাঠাবেন, তার প্রোফাইলে যান। 'একান্ত বার্তা পাঠাও' এ ক্লিক করুন। তারপর বার্তা বক্স আসবে। সেখানে বার্তা লিখে 'পাঠাও' এ ক্লিক করুন।

2791 views

এটার কাজ হলো বিস্ময়ের ব্যবহারকারীদের বার্তা আদান প্রদানের সুবিধা দেওয়া। আর হ্যা আপনি ম্যাসেজ পাঠাতে পারবেন। এই ক্ষেত্রে একটি শর্ত থাকে তা হলো উক্ত ব্যক্তির ব্যক্তিগত বার্তা চালু থাকতে হবে। 

আর আপনি যদি বার্তা পেতে চান তবে আপনারটাও বন্ধ থাকা যাবে না। ব্যক্তিগত বার্তা চালু না থাকলে বার্তা পাঠানো যাবে না আর আপনার ব্যক্তিগত বার্তা বন্ধ থাকলে  প্ররণকারী  আপনার কাছে বার্তা পাঠাতে পারবেন না । আসলে এটাতে দুই জনেরই বার্তা চালু থাকতে হবে। 

আর দ্বিতীয়ত আপনি যাকে বার্তা পাঠাতে চান তার প্রোফাইলে গিয়ে "একান্ত বার্তা পাঠাও" অপশানে ক্লিক করুন। তাহলে একটি পেজ আসবে তারপর সেখানে বার্তা লিখে "পাঠাও" অপশানে ক্লিক করুন।
2791 views