1 Answers

অন্বয়ী পদ্ধতি বলতে বোঝায়, আলোচ্য ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তের প্রতিটিতে একটি বিষয় মিল থাকলে সেটিই হয় আলোচ্য ঘটনার কারণ।

অন্বয়ী পদ্ধতির দৃষ্টান্তগুলো সাধারণত প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন হয়। আর প্রাকৃতিক পরিবেশে সংঘটিত ঘটনার অভিজ্ঞতাকেই বলা হয় নিরীক্ষণ। অন্যদিকে নিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন ঘটনার অভিজ্ঞতাকে বলে পরীক্ষণ। অন্বয়ী পদ্ধতির দুই বা ততোধিক দৃষ্টান্তের কোনোটিকেই পরীক্ষাগারে পর্যবেক্ষণ করতে হয় না তাই এ পদ্ধতিকে নিরীক্ষণের পদ্ধতি বলা হয়।

1957 views Answered

Next steps