কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো?

আমি এই বছর hsc পরিক্ষা দিয়েছি। ফলাফল ভাল হয় নি ।৩.৫০ পাই বিঙ্গান বিভাগ থেকে এবং ssc তে ৪.২৩। পাবলিক ভার্সিটির জন্য পর্যাপ্ত পয়েন্ট নেই। কিন্তু আমি CSE নিয়ে পরতে চাই। এখন আমি কি করতে পারি?
2710 views

1 Answers

৩.৫০+৪.২৩=৭.৭৩। যদিও সব পাবলিক ভার্সিটিতে অাবেদন করার মত পয়েন্ট নেই তবুও কিছুকিছু পাবলিক ভার্সিটিতে অাবেদন করার মত পয়েন্ট অাপনার অাছে। যেমন: রংপুর,দিনাজপুর,সিলেট,চট্টগ্রাম,গোপালগঞ্জ,কুমিল্লা,চট্টগ্রাম,বরিশাল ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর উপর অালাদা নম্বর অাছে। অল্প পয়েন্ট দিয়ে পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়া কিছুটা কঠিন। ভর্তি পরীক্ষায় যদি বেশি নম্বর তুলতে পারেন তাহলে ৭.৭৩ দিয়ে পাবলিক ভার্সিটিতে CSE নিয়ে পড়ার অাশা করতে পারেন। পাবলিক ভার্সিটিতে চান্স না হলে বেসরকারি কোন ভার্সিটিতে CSE নিয়ে পড়তে পারবেন।

2710 views Answered

Related Questions