SSC তে ঐচ্ছিক বিষয়ে কত পেলে পয়েন্ট যোগ হবে?
3 Answers
(১) SSC তে ঐচ্ছিক বিষয়ে ৫০ বা ৫০ এর বেশি নম্বর বেশি পেলে মোট পয়েন্টের সাথে অতিরিক্ত পয়েন্ট যোগ করে GPA নির্ণয় করা হয়।
(২) ঐচ্ছিক বিষয়ে ৫০-৫৯ নম্বর পেলে মোট পয়েন্টের সাথে অতিরিক্ত ১ পয়েন্ট যোগ করে জিপিএ নির্ণয় করা হয়।
(৩) ঐচ্ছিক বিষয় ৬০-৬৯ নম্বর পেলে মোট পয়েন্টের সাথে অতিরিক্ত ১.৫ পয়েন্ট যোগ করে জিপিএ নির্ণয় করা হয়।
(৪) ঐচ্ছিক বিষয়ে ৭০-৭৯ নম্বর পেলে মোট পয়েন্টের সাথে অতিরিক্ত ২ পয়েন্ট যোগ করে জিপিএ নির্ণয় করা হয়।
(৬) ঐচ্ছিক বিষয়ে ৫০ এর চেয়ে কম নম্বর পেলে মোট পয়েন্টের সাথে কোন অতিরিক্ত পয়েন্ট যোগ করা হয় না।
(৭) ঐচ্ছিক বিষয় ছাড়াই GAP ৫ পেলে অর্থাৎ গোল্ডেন A+ পেলে ঐচ্ছিক বিষয়ে প্রাপ্ত পয়েন্ট মোট পয়েন্টের সাথে যোগ করা হয় না।
সহজ ভাষায় বলি।যদি ৫ পয়েন্ট পান তবে ৩ পয়েন্ট যোগ হবে।৪ পেলে ২ পয়েন্ট আর ৩ পেলে ১ পয়েন্ট। ১,২ পেলে যোগ হবে না।
জিপিএ-৫ অনুযায়ী ঐচ্ছিক বিষয়ে কমপক্ষে জিপিএ-৩.০০ পেলে মোট গ্রেড পয়েন্টের সাথে ১ পয়েন্ট যোগ হবে। ঐচ্ছিক বিষয়ে জিপিএ-২.০০ বা তার চেয়ে কম জিপিএ পেলে মোট গ্রেড পয়েন্টের সাথে কোনো পয়েন্ট যুক্ত হবে না। অর্থাৎ ঐচ্ছিক বিষয়ে আপনি যত জিপিএ পাবেন তা থেকে ২ বিয়োগ করে যা থাকবে তাই আপনার মোট গ্রেড পয়েন্টের সাথে যুক্ত হবে। তবে বর্তমানে জিপিএ ৫ এর পরিবর্তে সিজিপিএ ৪ চালু করার প্রক্রিয়া চলছে। এরকম হলে ঐচ্ছিক বিষয়ের পয়েন্ট যুক্ত করার নিয়মের পরিবর্তন হতে পারে।