বিজ্ঞান বিভাগ থেকে এইচ এস সি এর পর পলিটেকনিকে গেলে কি ৩য় বর্ষে ভর্তি হওয়া যায়?
আমি ২০১৯ এ এইচএসসি পরীক্ষা দিয়েছি বিজ্ঞান বিভাগ থেকে, তো আমি শুনলাম বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশের পর নাকি পলিটেকনিকেলে সরাসরি তৃতীয় বর্ষে ভর্তি হওয়া যায়,,, দয়া করে কেউ সঠিক ভাবে জানলে জানাবেন।
2774 views
1 Answers
বিজ্ঞান বিভাগ থেকে HSC পাস করে সিট খালি থাকা সাপেক্ষে সরকারি/বেসরকারি পলিটেকনিকে সরাসরি ৩য় সেমিস্টারে ভর্তি হওয়া যাবে। ৩য় সেমিস্টার মানে ২য় বর্ষ। অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে HSC পাস করে পলিটেকনিকে সরাসরি ২য় বর্ষে ভর্তি হতে পারবেন কিন্তু ৩য় বর্ষে ভর্তি হতে পারবেন না। HSC বিজ্ঞান বিভাগ থেকে উচ্চতর গণিত অবশ্যই পাস করতে হবে। উচ্চতর গণিত পাস না করলে ৩য় সেমিস্টার বা ২য় বর্ষে ভর্তি হতে পারবেন না।
2774 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy