3 Answers
প্রথম কারণ মুশফিকের রান আউট। দ্বিতীয়ত মাহমুদুল্লাহ বাজে ব্যাটিং। তৃতীয়ত মুশফিকের রান আউট মিছ। পরিশেষে মোস্তাফিজারের বাজে বোলিং।
হার জিদ সব খেলারী হয় থাকে বাংলাদেশ এখন আগে থেকে অনেক ভালো খেলে আশা করি পরে ম্যাচ গুলো ভাল করবে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ হারাণ কোনো কারণ নেই বাংলাদেশ চেষ্টা করেছে যদি আর একটো বেশি রান নিতো ও ফিলিং ভাল করতু তাহলে ম্যাচটা বাংলাদেশ জিতু যাক আশা করি বাংলাদেশ পরে ম্যাচ গুলো জিদবে বাংলাদেশ
আমার মতে এই তিনটি কারণে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছে। সেগুলো হল:
১.উইলিয়ামসনকে সহজ রান অাউট করতে না পারা:
নিউজিল্যান্ডের রান তখন ছিল ২ ইউকেটে ৬০। ক্রিজে ছিলেন টেলর ও উইলিয়ামসন। উইলিয়ামসন তখন ৮ রানে ব্যাট করছিলেন। উইলিয়ামসন রান নেওয়ার সময় দাগের অনেক বাইরে ছিলেন। তামিম বল কুড়িয়ে নিয়ে থ্রো করলেন। কিন্তু উইকেটকিপার মুশফিক বল স্পর্শ করার আগেই মুশফিকের হাতের অাঘাতে স্ট্যাম্প পড়ে যাওয়ার কারণে উইলিয়ামসন রান অাউট হননি। মুশফিক বল না ধরলেও কিন্তু বল সরাসরি স্ট্যাম্পে অাঘাত করতো এবং উইয়িলামসন রান অাউট হয়ে যেতো। পরে অবশ্য উইলিয়ামসন ৪০ রান করে অাউট হন।
২.মুশফিকের দুর্ভাগ্যজনক রান অাউট হওয়া:
মুশফিকুর রহিম রান নেওয়ার জন্য স্ট্রাইক প্রান্ত থেকে দৌড়াতে শুরু করলেন। কিন্তু সাকিব রান নেওয়ার জন্য নন স্ট্রাইক প্রান্ত থেকে কোন দৌড় দিলেন না। বাধ্য হয়ে মুশফিক ক্রিজের মাঝ পথ অাবার স্ট্রাইক প্রান্তের দিকে দৌড় দিলেন। কিন্তু ততক্ষণে মুশফিকু রান আউট হয়ে গেলেন। সাকিব দৌড় দিলে কিন্তু সিংগেল রান হয়ে যেতো।
৩.অতিরিক্ত ডট বল খেলা:
বাংলাদেশ ৩০০ টি বলের মধ্যে মোট ১৫৭ টি বল ডট খেলেছে। ১৫৭ টি বলের মধ্যে কমপক্ষে ২০/২৫ রান এলেো কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতে যেতো।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy