science নিয়ে পড়া কি সম্ভব?

science নিয়ে পড়ার অনেক ইচ্ছে আছে, ইস্কুলে ভাল ছাত্রী ছিলাম । বিজ্ঞানের প্রতিটি subject আমার প্রিয়, কিন্তু দুর্ভাগ্য ক্রমে 

ssc তে 3.90 পেয়েছি । এখন hsc science নিয়ে পড়া ঠিক হবে ? নাকি অন্য বিষয়ে পড়বো জানাবেন । 
3107 views

2 Answers

এই সিদ্ধান্ত নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর। কারন, আপনার যদি প্রবল ইচ্ছা থাকে বিজ্ঞান নিয়ে পড়ার এবং বিজ্ঞান ভালো বুঝেন, তাহলে এইচএসসিতে বিজ্ঞান নিয়ে পড়ুন। কিন্তু আপনি বিজ্ঞানে ভালো থাকার সত্তেও যেহেতু এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারেননি, সেহেতু এইচএসসিতে বিজ্ঞান নিয়ে পড়া উচিত হবে না। কেননা, এইচএসসি আরও কঠিন হবে এবং রেজাল্ট আরও খারাপ করতে পারেন।  তাই, আপনি মানবিক নিয়ে পড়ুন। আশাকরি এইচএসসিতে ভালো ফল করবেন। যদি মানবিক নিয়ে এইচএসসিতে ৪.৫ পয়েন্ট পান। তাহলে আপনার পয়েন্ট হবে ৮.৪ পয়েন্ট। যা অবশ্যই ভালো ফল এবং ভবিষ্যতে কিছু ভালো কলেজে অনার্সে আবেদন করতে পারবেন। তবে, আপনি যদি মনে করেন, বিজ্ঞান নিয়ে পড়লে ৪.৫ বা ৫.০০ পাবেন, তাহলে পড়ুন। এটি আমার ব্যক্তিগত অভিমত। 

3107 views Answered

ভবিষ্যতে যদি কোন ভার্সিটি পড়ার ইচ্ছা থাকে তাহলে আমি বলব hsc তে গ্রুপ চেঞ্জ করাটাই ভালো হবে। কারণ ssc এর কম জিপিএ এর জন্য hsc তে আপনাকে প্রচুর পড়াশোনা করে জিপিএ এর ঘাটতি পূর্ণ করতে হবে কিন্তু ব্যাপারটা খুব সোজা না। নিজের উপর যদি বিশ্বাস থাকে যে আপনি  hsc তে মিনিমাম 4.60 এর উপরে থাকবেন তাহলে বলা যায় ভর্তি পরিক্ষার সময় 'বিজ্ঞান ইউনিট' পরিক্ষায় মোটামুটি সেইফ জোনে থাকবেন,,তবুও ভর্তি পরিক্ষায় খুব ভালো প্রস্তুতি নিতে হবে। আবার যদি কোন কারনে hsc তে জিপিএ কম হয় তাহলে ssc ও hsc এর জিপিএ মিলে যে মার্কস থাকবে সেখানে পিছিয়ে থাকবেন+ কিছু কিছু ভার্সিটিতে 'বিজ্ঞান ইউনিট' থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। পরবর্তীতে আপনাকে 'বিভাগ পরিবর্তন অর্থ্যাৎ মানবিক বিভাগ ' থেকে অ্যাপ্লাই করতে হবে।  তাই hsc তে যদি মানবিক বিভাগ নিয়ে পড়েন তাহলে রেজাল্ট ভালো হলে তো প্লাস পয়েন্ট, আর  রেজাল্ট একটু খারাপ হলেও ভর্তি পরিক্ষার প্রস্তুতিতে সেটা কভার করে নিতে পারবেন। কারণ মানবিক বিভাগের কিছু কিছু সাবজেক্ট ভর্তি পরিক্ষায় থাকবে,,মনে রাখবেন বিভাগ পরিবর্তন করলে সায়েন্স এর কোনো সাব্জেক্ট পড়া লাগবে না,তখন নতুন করে মানবিক বিভাগের বাংলা ও ইংলিশ এবং এর পাশাপাশি সাধারণ জ্ঞান পড়তে হবে।

3107 views Answered

Related Questions

Next steps