1 Answers

সরকারি পলিটেকনিক প্রতিষ্ঠান গুলো সবগুলোই ভালমানের কারন এরা সরাসরি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে নিয়ন্ত্রিত। বেসরকারি প্রতিষ্ঠান গুলো তাদের পরিচালনার ক্ষেত্রে নির্ভর করে। কিছু খারাপ আবার কিছু খারাপ। সরকারি পলিটেকনিকে পড়াই ভালো।  এটির মেয়াদ ৪ বছর। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিপ্লোমা এইচ এস সি এর সমমান। তাই ৪ বছর এর ডিপ্লোমা শেষ করার পর আপনি যদি বিএসসি করতে চান তাহলে আপনার আরো ৪ বছর পড়ালেখা করে বিএসসি অর্জন করতে হবে। বিপরিতে আপনি যদি এসএসসি এর পর ডিপ্লোমা না করে এইচএসসি পরেন তাহলে আপনার সময় লাগবে মাত্র ২ বছর এবং তারপর বিএসসি ৪ বছর। মানে এসএসসি এর পর বিএসসি করতে একজন ডিপ্লোমা হোল্ডারের লাগবে (৪+৪)=৮ বছর, কিন্তু একজন এসএসসি পাশ ব্যাক্তির লাগবে মাত্র (২+৪)=৬ বছর। কিন্তু আবার, ডিপ্লোমার পরেই আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারবেন, বিএসসি বাধ্যতামূলক না। কিন্তু এসএসসি এর পর ইঞ্জিন্যার হিসেবে জব কারা যাবে না, বিএসসি না করলে। 

2766 views

Related Questions