1 Answers



সম্পাদসুন্নি পন্ডিতদের মতে মিলাদুন্নবীর তারিখ ১২ রবিউল আওয়াল হলেও শিয়া স্কলারদের মতে এটা ১৭ রবিউল আউয়াল।

ঈদে মিলাদুননবী পালনের ইতিহাস শুরু হয় তাবেঈন দের যুগ থেকে। এ সময়ে কিছু তাবেইন এই দিন উপলক্ষ্যে একত্রে জমায়েত হয়ে নবী মুহাম্মাদের সম্মানে কবিতা আবৃত্তি করতো ও গান গাইতো। ১৫৮৮ সালে অটোমান শাসকেরা দিনটিতে অফিশিয়াল ছুটি ঘোষণা করে যা মেভলিদ কান্দিল নামে পরিচিত। মিশর শহর পৃথিবীর অনেক অংশে সুফি সাধুদের জন্মদিন পালনের অনুষ্ঠানকেও মেভ্লিদ কান্দিল বলা হয়।

ইসলামের প্রায় অধিকাংশ শাখা নবী মুহাম্মাদের জন্মদিন পালনের স্বীকৃতি দিলেও ওয়াহাবী/সালাফি এবং দেওবন্দী তরীকা সহ কিছু শাখা জন্মোৎসব পালনকে অস্বীকার করে একে বিদাত হিসেবে ঘোষণা করে। ওয়াহাবী/সালাফি পন্থী সৌদিআরব এবং কাতার ব্যতীত সকল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়।



https://bn.m.wikipedia.org/wiki/ঈদে_মিলাদুন্নবী

2838 views Answered

Related Questions

Next steps