1 Answers

অতিরিক্ত উত্তরপত্র মূল খাতার সাথে সেলাই করা হয়েছে অথবা মূল খাতার সাথে পিন অাপ করা হয়েছে। কোন কারণে যদি সেলাই খুলে গিয়ে অথবা পিন ছুটে গিয়ে অতিরিক্ত উত্তরপত্র মূল খাতা থেকে অালাদা হয়ে যায়,তাহলে অতিরিক্ত উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে। কারণ তখন মূল খাতায় বৃত্ত ভরাট না থাকার কারণে সহজে বুঝা যাবে না কোন খাতা থেকে অতিরিক্ত উত্তরপত্র অালাদা হয়ে গেছে। যদি সেলাই অথবা পিন খুলে না যায়,তাহলে অতিরিক্ত পৃষ্ঠার জন্য বৃত্ত ভরাট না করলেও অতিরিক্ত পৃষ্ঠা বাতিল হবে না।

2958 views Answered

Related Questions

Next steps