যৌতুক কেন সামাজিক সমস্যা?

#সাধারণ জ্ঞান
1984 views

1 Answers

যৌতুক বাংলাদেশের জন্য অন্যতম প্রধান সামাজিক সমস্যা। যৌতুকের কারণে সময়মতো অনেক মেয়ের বিয়ে হয় না। এর জন্য পারিবারিক অশান্তির সূচনা হয়। নারীরা নির্যাতন ও নিগ্রহের শিকার হন। যৌতুকের টাকা না দিতে পারায় অনেক ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক ভেঙে যায়। যৌতুকের টাকা জোগাড় করতে গিয়ে অনেক পরিবারকে নিঃস্ব হতে হয়। এসব কারণে যৌতুক প্রথা সামাজিক সমস্যা।

1984 views Answered

Related Questions

Next steps