দিনে ১০ থেকে ১৫ বার পর্যন্ত প্রস্রাব বিস্তারিত পড়ে প্লিজ হেল্প করুন?
2 Answers
খুব সংক্ষিপ্ত পরামর্শ দিচ্ছি কারণ আপনার অনেক আগেই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে প্রস্রাবের ক্রিয়েটিনিন, গ্লুকোজ পরীক্ষা করা উচিত ছিলো।
এখন বিলম্ব না করে দ্রুত অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে প্রস্রাব ও রক্ত পরীক্ষা করুন। পরীক্ষা ছাড়া এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।
আপনার মনে হয় ডায়াবেটিস, প্রসাবে সংক্রমন, অথবা আপনার শরীরের তুলনায় বেশি পান করছেন যার কারনে আপনার ঘন ঘন প্রসাব হচ্ছে। আপনি আপনার নিকটস্থ কোনো ভালো হাসপাতাল থেকে ভালো চিকিৎকের দ্বরা আপনার ডায়াবেটিস অথবা প্রসাবে সংক্রমন আছে কিনা পরীক্ষা করিয়ে নিবেন। যদি পরীক্ষার পর দেখেন আপনার ডায়াবেটিস বা প্রসাবে সংক্রমন হচ্ছে তাহলে বুঝে নিবেন আপনার এই কারনে ঘন ঘন প্রসাব হচ্ছে। আর যদি দেখেন আপনার প্রসাবে সংক্রমন বা ডায়াবেটিস নেই তাহলে বুঝে নিবেন আপনার প্রসাব পুরোপুরি ক্লিয়ার হচ্ছেনা। অর্থাৎ প্রসাব করার পর আপনার মূএথলি পুরোপুরি ক্লিয়ার হচ্ছেনা। আপনার মূএনালীতে কোনো সমস্যা থাকলেও প্রসাব পুরোপুরি ক্লিয়ার হবেনা। প্রসাব পুরোপুরি ক্লিয়ার না হওয়ার কারনে ঘন ঘন প্রসাব হয়। উদাহরন: আপনি 10মিনিট আগে প্রসাব করে আসলেন এবং আসার পর 10মিনিট পরে আবার প্রসাবের বেগ আসল ইত্যাদি। আপনি একজন ইউরোলজিস্টের শরনাপন্ম হয়ে আপনার মূএথলি এবং মূএনালীর সকল পরীক্ষা-নিরীক্ষা করবেন একটা পরীক্ষাও যাতে বাদ না যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy