2 Answers

ঢাবিতে পরীক্ষা দিতে হলে এসএসসি ও এইচএসসি দুটো মিলিয়ে জিপিএ ৮ পয়েন্ট পেতে হবে। তবে কোনো পরীক্ষায় ৩.৫ এর কম পেলে পরীক্ষা দেওয়া যাবে না। যদিও পরীক্ষা দেয়ার জন্য এইচএসসিতে  জিপিএ  ৪.0৯+ পেলেও হবে,  চান্স পেতে হলে এইচএসসিতে জিপিএ ৫ পাওয়ার বিকল্প নেই ।     

3070 views

ঢাবিতে বিজ্ঞান বিভাগে অাবেদন করতে এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট ৮.০০ পয়েন্ট থাকতে হবে। যেহেতু এসএসসিতে ৩.৯১ পেয়েছেন,সেহেতু এইচএসসিতে কমপক্ষে চতুর্থ বিষয়সহ জিপিএ ৪.০৯ পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অাবেদন করতে পারবেন। তবে ঢাবিতে চান্স পেতে হলে অাপনাকে এইচএসসিতে জিপিএ ৫.০০ পাওয়া উচিত। কারণ ঢাবিতে জিপিএ'র উপর মোট ৮০ নম্বর যোগ করা হয়। এইচএসসিতে জিপিএ ৫.০০ না পেলে ঢাবি বিজ্ঞান বিভাগে চান্স পাওয়া অাপনার জন্য কঠিন হয়ে যাবে যেহেতু এসএসসিতে আপনার পয়েন্ট কম। যদি এইচএসসিতে জিপিএ ৫.০০ না অাসে, তাহলে অাপনাকে ঢাবিতে চান্স পেতে হলে ভর্তি পরীক্ষায় খুব বেশি নম্বর তুলতে হবে।

3070 views

Related Questions