আমাকে কি নতুন করে মুসলমানি করতে হবে?

আমার বয়স ২২।  শুনেছি ছোটবেলায় আমার খোদার মুসলমানি হয়েছে কিন্তু বড় হয়ে আমি দেখি যে আমার লিঙ্গের চামড়া মুসলমানির মত নয় এবং আমার লিঙ্গের আকার মনে হচ্ছে দিনে দিনে ছোট  হয়ে যাচ্ছে। আমার প্রাশ্ন হচ্ছে আমাকে কি পুনরায় মুসলমানি করাতে হবে?  
2961 views

1 Answers

খাতনা করা গুরুত্বপূর্ণ সুন্নত। এটি শিআরে ইসলাম অর্থাৎ ইসলামের মৌলিক নিদর্শনের অন্তর্ভুক্ত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতরাত (তথা নবীগণের সুন্নত) পাঁচটি : খাতনা করা, নাভীর নিচের পশম পরিষ্কার করা, বগলের পশম উঠানো, মোঁচ ছোট করা এবং নখ কাটা। -সহীহ বুখারী, হাদীস : ৬২৯৭ শারীরিকভাবে শক্ত-সামর্থ্যবান হওয়ার পরই সুবিধাজনক সময় ছেলের খতনা করিয়ে দেওয়া অভিভাবকের দায়িত্ব। আর কোনো কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি খতনা না করা হয় তাহলেও তার খাতনা করা জরুরি। অতএব আপনারও খাতনা করে নিতে হবে। ইবনে শিহাব যুহরী রাহ. বলেন, কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করত তখন সে বড় হলেও তাকে খাতনা করার আদেশ করা হত। -আলআদাবুল মুফরাদ, হাদীস : ১২৫২; ফাতহুল বারী ১১/৯২, ৯/৫০৩, ১০/৩৫৫, ৪/৪১৩; রদ্দুল মুহতার ৬/৭৫১-৭৫২, ৬/২৮২; খুলাসাতুল ফাতাওয়া ২/১৩২; আলবাহরুর রায়েক ৮/৪৮৫; মাজমাউল আনহুর ৪/৪৯১; তাহতাবি পৃ. ৭৮; নবুর রায়া ৬/২২৬, ফাতাওয়া আলমগীরী ৫/৩৫৭, ফাতাওয়া মাহমূদিয়া ২৮/১৭২-১৭৪

2961 views Answered

Related Questions

Next steps