মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং দুটোতেই পরিক্ষা দিতে চাই?
মেডিকেল ও ইঞ্জিনিয়ারি দুটোতেই পরিক্ষা দিতে চাই । এক্ষেত্রে আমার কি অপসোনাল সাবজেক্ট প্রভাব ফেলবে ।কারন আমি এসএসসিতে অপসোনাল কৃষি নিছিলাম। কিন্তু ইন্টারমিডিয়েটে যদি আমি উচ্চতর গণিত নেই। তাহলে আমি কী দুটোতেই পরিক্ষা দিতে পরবো।
2701 views
1 Answers
মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অপশনাল বিষয় কোন প্রভাব ফেলে না। এইচএসসিতে জীববিজ্ঞান মেইন এবং উচ্চতর গণিত অপশনাল বিষয় হলেও মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং দুই জায়গাতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। আবার এইচএসসিতে উচ্চতর গণিত মেইন এবং জীববিজ্ঞান অপশনাল বিষয় হলেও ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল দুই জায়গাতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এসএসসিতে কৃষিশিক্ষা অপশনাল ছিল এটা কোন সমস্যা না।
2701 views
Answered